সকাল নারায়ণগঞ্জঃ
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ দেশ-বিদেশের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সকাল নারায়ণগঞ্জ অনলাইন পোর্টালের প্রকাশক ও সম্পাদক ছায়ানুর তালুকদার এবং জামাল তালুকদারের কনিষ্ঠ পুত্র সাইফান তালুকদার।
এক শুভেচ্ছা বার্তায় সাইফান তালুকদার বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) মানবজাতির জন্য শান্তি, সাম্য, ভ্রাতৃত্ব, ন্যায় ও মানবতার অনন্য আদর্শ রেখে গেছেন। তাঁর জীবন ও আদর্শ অনুসরণ করে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠা করা সম্ভব।
তিনি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর শিক্ষা নিজেদের জীবনে ধারণ করে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার আহ্বান জানান।
সবশেষে তিনি সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আবারও সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।