শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তানভীর সরদারের শুভেচ্ছা ও মোবারকবাদ

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৪২ Time View

সকাল নারায়ণগঞ্জঃ  

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ দেশ-বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ বিএনপির নেতা তানভীর সরদার।

পবিত্র এই দিন উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তানভীর সরদার বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন সমগ্র মানবজাতির জন্য রহমতস্বরূপ। তাঁর জীবন ও আদর্শে রয়েছে সত্য, ন্যায়, মানবতা, সহনশীলতা, ভ্রাতৃত্ববোধ এবং শান্তির মহান শিক্ষা।

তিনি বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আমাদের মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শকে স্মরণ করার পাশাপাশি তাঁর দেখানো পথে চলার অনুপ্রেরণা জোগায়। ব্যক্তি ও সমাজ জীবনে মহানবী (সা.)-এর শিক্ষা অনুসরণ করতে পারলে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।

তানভীর সরদার আরও বলেন, বর্তমান সময়ে সমাজে সম্প্রীতি, পারস্পরিক ভালোবাসা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই। আসুন, আমরা তাঁর শিক্ষা ও আদর্শকে নিজেদের জীবনে ধারণ করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করি।

পবিত্র এই দিনে তিনি মহান আল্লাহর দরবারে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনা করেন।

শেষে নারায়ণগঞ্জ বিএনপির নেতা তানভীর সরদার নারায়ণগঞ্জবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu