সকাল নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ দেশ-বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা এবং আমলাপাড়া বাইলেন পঞ্চায়েত কমিটির সভাপতি নুরুল ইসলাম সরদার।
পবিত্র এই দিন উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় নুরুল ইসলাম সরদার বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন সমগ্র মানবজাতির জন্য রহমতস্বরূপ। তাঁর জীবন ও আদর্শের মধ্যে রয়েছে মানবতা, ন্যায়বিচার, সততা, সহনশীলতা ও শান্তির মহান শিক্ষা।
তিনি বলেন, মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে ব্যক্তি ও সমাজ জীবনে ন্যায়, সত্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে। বর্তমান সমাজে হিংসা-বিদ্বেষ ও বিভেদ ভুলে সবাইকে ভ্রাতৃত্ববোধ এবং পারস্পরিক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হতে হবে।
নুরুল ইসলাম সরদার আরও বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আমাদের জন্য শুধু আনন্দের দিন নয়, বরং মহানবী (সা.)-এর জীবন, কর্ম ও আদর্শ থেকে শিক্ষা গ্রহণের একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। তাঁর দেখানো পথে চললেই সমাজে শান্তি, কল্যাণ ও সৌহার্দ্য প্রতিষ্ঠা সম্ভব।
তিনি পবিত্র এই দিনে মহান আল্লাহর দরবারে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করেন।
শেষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা এবং আমলাপাড়া বাইলেন পঞ্চায়েত কমিটির সভাপতি নুরুল ইসলাম সরদার নারায়ণগঞ্জবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।