সকাল নারায়ণগঞ্জঃ
দীর্ঘ ১০-১২ দিন ধরে অসুস্থ থাকা সকাল নারায়ণগঞ্জ অনলাইন পোর্টালের সিনিয়র ফটো সাংবাদিক জামাল তালুকদারকে দেখতে গিয়ে যেন উল্টো তাঁর ও পরিবারের ভালোবাসার কাছেই ঋণী হয়ে গেলেন আগত অতিথিরা।
অসুস্থতার মধ্যেও অতিথিদের প্রতি সাংবাদিক ছায়ানুর তালুকদার ও তাঁর পরিবারের সদস্যদের আন্তরিকতা ও আপ্যায়ন উপস্থিত সকলের হৃদয় ছুঁয়ে গেছে। অতিথিদের পছন্দের খাবার পরিবেশন করতে তাঁদের আন্তরিকতা ও ব্যাকুলতা ছিল চোখে পড়ার মতো।
এ সময় BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ বলেন, অসুস্থতার সময়ও অতিথিদের প্রতি এমন আন্তরিকতা আমাদের পারিবারিক মূল্যবোধ, ভালোবাসা ও আতিথেয়তার এক সুন্দর দৃষ্টান্ত।

জামাল তালুকদারকে দেখতে যাওয়ার সময় উপস্থিত ছিলেন BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. মোমেন ইসলাম, নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি হাজী মো. জাহাঙ্গীর আলম প্রধান, বন্দর থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাইনুদ্দিন দেওয়ান, মহানগর কমিটির সমাজকল্যাণ সম্পাদক কবির হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
আর এখানেই শেষ নয়—প্রথমবার তাঁদের বাসায় যাওয়ার আনন্দে অতিথিদের হাতে তুলে দেওয়া হয় বিশেষ উপহারও।
অসুস্থ ফটো সাংবাদিক জামাল তালুকদারের দ্রুত সুস্থতা কামনা করে উপস্থিত সবাই তাঁর জন্য দোয়া করেন। মহান আল্লাহ যেন তাঁকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন এবং তাঁর পরিবারকে সবসময় ভালো ও নিরাপদ রাখেন—এমনটাই কামনা করেন সকলে।