শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

বন্দরে মামলা তুলে না নেওয়ায় ইসলামী আন্দোলন নেতা বুলবুলকে হত্যার অভিযোগ, ‘কাটা সিফাত’সহ আটক ৯

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৪৫ Time View

সকাল নারায়ণগঞ্জঃ

বিশেষ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের বন্দরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা একটি হত্যা মামলা তুলে না নেওয়ায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের বন্দর থানা শাখার আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এবং ওই মামলার বাদী মো. বুলবুলকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় হত্যা মামলার প্রধান আসামি হিসেবে অভিযুক্ত শেখ সিফাত ওরফে ‘কাটা সিফাত’সহ তার বাহিনীর মোট ৯ সদস্যকে আটক করেছে বন্দর থানা পুলিশ বলে জানা গেছে।

শুক্রবার (২১ আগস্ট) ভোরে বন্দর থানার নবীগঞ্জ এলাকায় পরিচালিত একটি বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। অভিযানের সময় পুলিশের ওপর হামলার ঘটনাও ঘটেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এ ঘটনায় বন্দর থানার দুই পুলিশ সদস্য আহত হয়েছেন বলে তথ্য পাওয়া গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ এলাকায় আসামিদের অবস্থানের খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে শেখ সিফাত ও তার সহযোগীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন অভিযানে ৯ জনকে আটকের তথ্য নিশ্চিত করেছেন। তবে আটককৃতদের বিরুদ্ধে কী কী ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

স্থানীয়দের অভিযোগ, বন্দর শাহী মসজিদ এলাকার বাসিন্দা শেখ সিফাত দীর্ঘদিন ধরে এলাকায় একটি সন্ত্রাসী গ্রুপ পরিচালনা করে আসছিলেন। তার ও তার সহযোগীদের বিরুদ্ধে বিভিন্ন সময় সহিংসতা, হামলা, ছিনতাই ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে বলে স্থানীয় সূত্র দাবি করেছে।

এছাড়া স্থানীয় সূত্রের দাবি, এর আগে বন্দর ২১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হান্নান সরকারের ছেলেকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ, ব্যাগভর্তি টাকা ছিনতাই এবং একটি বিরিয়ানি দোকানে হামলা চালিয়ে ক্যাশবাক্স লুটের ঘটনাসহ একাধিক ঘটনায় সিফাত বাহিনীর বিরুদ্ধে মামলা ও অভিযোগ রয়েছে।

এদিকে, মো. বুলবুল হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বন্দর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা এবং এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

তবে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর বিষয়ে পুলিশি তদন্ত ও আদালতের কার্যক্রমের মাধ্যমে চূড়ান্ত সত্যতা নির্ধারিত হবে।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu