শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হানিফ সরদারের আন্তরিক অভিনন্দন

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৪৬ Time View

সকাল নারায়ণগঞ্জঃ

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. হানিফ সরদার।

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে তিনি ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন; তাঁর প্রতিদ্বন্দ্বী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট। পরে নির্বাচন কমিশন তাঁকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে।

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হানিফ সরদারের আন্তরিক অভিনন্দন

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. হানিফ সরদার।

এক অভিনন্দন বার্তায় মো. হানিফ সরদার বলেন, দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে একজন অভিজ্ঞ, প্রাজ্ঞ ও বর্ষীয়ান রাজনীতিবিদ হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচিত হওয়া দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।

তিনি আশা প্রকাশ করেন, নতুন রাষ্ট্রপতির প্রজ্ঞা, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং রাষ্ট্র পরিচালনা সম্পর্কে গভীর জ্ঞান দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

হানিফ সরদার আরও বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘদিন ধরে দেশের রাজনীতি ও গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে তাঁর এই নির্বাচন নিঃসন্দেহে তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের একটি ঐতিহাসিক অর্জন।

নারায়ণগঞ্জের ব্যবসায়ী সমাজের পক্ষ থেকেও নবনির্বাচিত রাষ্ট্রপতির প্রতি শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, দেশের স্থিতিশীলতা, অর্থনৈতিক অগ্রগতি, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং জনগণের কল্যাণে রাষ্ট্রপতি হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমনটাই প্রত্যাশা করেন সবাই।

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল দায়িত্ব পালনের জন্য মহান আল্লাহর কাছে দোয়া কামনা করেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. হানিফ সরদার।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu