শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

মুন্সীগঞ্জে বাস্তব প্রশিক্ষণে যোগ দিলেন তিন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৪৯ Time View

সকাল নারায়ণগঞ্জঃ

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীতে ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করে বাস্তব প্রশিক্ষণের জন্য মুন্সীগঞ্জ জেলায় যোগদান করেছেন তিন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার।

রোববার (১৬ আগস্ট ২০২৬) শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মোঃ সোলায়মান, মাহফুজুর রহমান ও মোঃ আকবর আলী বিশ্বাস মুন্সীগঞ্জ জেলা পুলিশে যোগদান করেন।

বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় ছয় মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ শেষে প্রবিধান-৭৯০ অনুযায়ী আরও ছয় মাস মেয়াদি বাস্তব প্রশিক্ষণ গ্রহণের জন্য তাদের মুন্সীগঞ্জ জেলায় সংযুক্ত করা হয়েছে।

মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম নবাগত শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের মুন্সীগঞ্জ জেলা পুলিশে স্বাগত জানান।

জানা যায়, তিন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারই ২৭তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

বাস্তব প্রশিক্ষণকালীন সময়ে তারা জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম, মাঠপর্যায়ের পুলিশিং, আইনশৃঙ্খলা রক্ষা ও পেশাগত দায়িত্ব পালনের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।

এ সময় মুন্সীগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu