শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

খানপুরের প্রিয় সন্তান লাবিবের জানাজা ও কেন্দ্রীয় মাসদাইর কবরস্থানে দাফন সম্পন্ন

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৫৩ Time View

সকাল নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জ খানপুরের প্রিয় সন্তান ও সকলের স্নেহের ছোট ভাই, বন্ধন ফুটবল কোচিং সেন্টারের খেলোয়াড় মোঃ লাবিবের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় লাবিবের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় মাসদাইর কবরস্থানে দাফন করা হয়।

এর আগে শনিবার (১৫ আগস্ট) নিয়মিত ফুটবল অনুশীলন শেষে ঈদগাঁর পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করে লাবিব। তার আকস্মিক মৃত্যুতে খানপুরসহ পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।

জানাজায় খানপুর এলাকার বিভিন্ন বয়সী খেলোয়াড়, বন্ধন ফুটবল কোচিং সেন্টারের সহখেলোয়াড়, এলাকাবাসী, বন্ধু-স্বজন এবং বিভিন্ন স্থান থেকে ছুটে আসা লাবিবের শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। প্রিয় লাবিবকে শেষবারের মতো দেখতে ও জানাজায় অংশ নিতে বিপুলসংখ্যক মানুষ সেখানে জড়ো হন।

জানাজা শেষে লাবিবকে কেন্দ্রীয় মাসদাইর কবরস্থানে দাফন করা হলে উপস্থিতদের মাঝে নেমে আসে আবেগঘন পরিবেশ। সহখেলোয়াড় ও বন্ধুদের চোখে-মুখে ছিল প্রিয় সতীর্থকে হারানোর বেদনা।

লাবিবের মৃত্যুতে খানপুরবাসী হারিয়েছে তাদের প্রিয় এক সন্তানকে, আর বন্ধন ফুটবল কোচিং সেন্টার হারিয়েছে তাদের প্রিয় এক খেলোয়াড় ও সতীর্থকে।

মরহুম মোঃ লাবিবের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আমিন।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu