সকাল নারায়ণগঞ্জঃ
ঢাকা, ১৪ আগস্ট ২০২৬:
ঢাকা জেলার পুলিশ সুপার জনাব শামীমা পারভীন এশিয়ান পুলিশ স্পোর্টস কাউন্সিল (APSC)-এর উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন।
পেশাগত দক্ষতা, নেতৃত্বগুণ এবং পুলিশ ক্রীড়াক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক দায়িত্বে মনোনীত করা হয়েছে বলে জানানো হয়।
কাউন্সিলের চেয়ারপারসন মিসেস নির্মলা রাওয়াত স্বাক্ষরিত আনুষ্ঠানিক পত্রে শামীমা পারভীনের অভিজ্ঞতা ও অবদানের প্রশংসা করা হয়েছে। উপদেষ্টা হিসেবে তিনি এশিয়ার বিভিন্ন দেশের পুলিশ সংস্থার মধ্যে ক্রীড়া সহযোগিতা, পারস্পরিক সৌহার্দ্য ও পেশাগত বন্ধন আরও জোরদারে পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করবেন।
এদিকে, ঢাকা জেলা পুলিশ এ মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক দায়িত্বে মনোনীত হওয়ায় পুলিশ সুপার শামীমা পারভীনকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে। একই সঙ্গে তাঁর নতুন দায়িত্বে সাফল্য ও সম্মানজনক ভূমিকা কামনা করা হয়েছে।