সকাল নারায়ণগঞ্জঃ
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জে বিদ্যুৎ ব্যবস্থাপনা, সুষ্ঠু ব্যবহার ও সাশ্রয় নিশ্চিতকরণে জেলা বিদ্যুৎ ব্যবস্থাপনা ও সাশ্রয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।
সভায় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম।
সভায় জেলার সার্বিক বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি, বিদ্যুৎ ব্যবস্থাপনার উন্নয়ন, সর্বোচ্চ সাশ্রয় নিশ্চিতকরণ এবং বিদ্যুতের অপচয় রোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় বিদ্যুৎ ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। প্রয়োজন ছাড়া বৈদ্যুতিক বাতি, ফ্যান ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি চালু না রাখা এবং প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ ব্যবহারের জন্য সংশ্লিষ্টদের সচেতন করার বিষয়ে আলোচনা হয়।
সভায় সংশ্লিষ্টরা বলেন, বিদ্যুতের সুষ্ঠু ব্যবস্থাপনা ও অপচয় রোধে সরকারি প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। একই সঙ্গে বিদ্যুৎ সাশ্রয়ে জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করা হয়।
সভায় বিদ্যুৎ বিভাগের প্রতিনিধিবৃন্দ, জেলা বিদ্যুৎ ব্যবস্থাপনা ও সাশ্রয় সমন্বয় কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।