শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

অনূর্ধ্ব-১৬ কিশোর লীগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন ‘আমার পণ’ দল

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ১০২ Time View

সকাল নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জ, ১৯ জুন ২০২৬ (শুক্রবার): উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে অনূর্ধ্ব-১৬ কিশোর লীগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। টুর্নামেন্টের ফাইনালে অংশগ্রহণ করে ‘আমার পণ’ ও ‘আদর্শ ছেলে’ দল। মাঠভরা দর্শকদের উপস্থিতিতে অনুষ্ঠিত দারুণ উত্তেজনাপূর্ণ ও উপভোগ্য এই ম্যাচে নির্ধারিত সময়ে উভয় দল ১-১ গোলে সমতায় থাকলে খেলার নিষ্পত্তি হয় টাইব্রেকারে। টাইব্রেকারে ২-১ গোলের ব্যবধানে আদর্শ ছেলে দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ‘আমার পণ’ দল।

চ্যাম্পিয়ন দলের অধিনায়ক জুনায়েদ-এর নেতৃত্বে মানিক, ইরফান, আলিফ, সাইফান ও সোহান অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করেন। অপরদিকে রানারআপ আদর্শ ছেলে দলের অধিনায়ক রিজু-এর নেতৃত্বে রুপক, আব্দুল্লাহ, প্রণব, রুদ্র ও মুসা দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে দর্শকদের মুগ্ধ করেন।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত অতিথিরা কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং সমাজ থেকে মাদক ও অপরাধ দূরীকরণে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী তারিকুল ইসলাম সুজন বলেন, “তরুণদের সুস্থ ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। মাঠমুখী প্রজন্মই একটি সুন্দর ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

বিশেষ অতিথির বক্তব্যে ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শওকত হাশেম শকু বলেন, “এ ধরনের আয়োজন কিশোরদের প্রতিভা বিকাশের পাশাপাশি সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করে। তরুণদের জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে।”

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু বলেন, “মাদক ও অপরাধ থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলা অত্যন্ত কার্যকর মাধ্যম। এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।”

১২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বরকত উল্লাহ বরকত বলেন, “তরুণদের খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পারলে একটি সুস্থ ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব হবে।”

খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন অসংখ্য দর্শক, এলাকাবাসী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। নবীন কিশোরদের চমৎকার ফুটবল নৈপুণ্যে মুগ্ধ হয়ে উপস্থিত সবাই তাদের উৎসাহ ও অনুপ্রেরণা প্রদান করেন। পুরো মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও প্রাণবন্ত উচ্ছ্বাস।

খেলা শেষে চ্যাম্পিয়ন ‘আমার পণ’ দলকে অভিনন্দন এবং রানারআপ ‘আদর্শ ছেলে’ দলকে শুভেচ্ছা জানানো হয়। আয়োজকরা অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি, খেলোয়াড়, দর্শক এবং সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষভাবে ধন্যবাদ জানানো হয় ডন চেম্বারের সকল বড় ও ছোট ভাইদের এবং ১২ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে, যাদের সহযোগিতায় টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন হয়েছে।

এছাড়া আয়োজক টিম ক্রিয়েটিভের পরিচালক আলমগীর হোসেন আলম এবং সংগঠক সাকিব, আকাশ ও আলিফের অক্লান্ত পরিশ্রম, আন্তরিকতা ও দক্ষ ব্যবস্থাপনায় পুরো আয়োজনটি সফল ও প্রাণবন্ত হয়ে ওঠে। তাদের নিরলস প্রচেষ্টায় কিশোরদের এই ফুটবল উৎসব এলাকাবাসীর মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

বক্তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে এবং কিশোর-তরুণদের সুস্থ বিনোদন, নেতৃত্ব বিকাশ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu