সকাল নারায়ণগঞ্জঃ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ১২নং ওয়ার্ড কাউন্সিলর ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য শওকত হাসেম শকু।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগ, আত্মশুদ্ধি ও মানবতার শিক্ষা দেয়। এই ঈদের মূল শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়নের মাধ্যমে আমরা একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে পারি।”
তিনি আরও বলেন, “সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই হোক ঈদের অন্যতম অঙ্গীকার। সবাই মিলে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলে সমাজে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে।”
শওকত হাসেম শকু দেশ ও জাতির সুখ, শান্তি, সমৃদ্ধি এবং সকল মানুষের সুস্বাস্থ্য কামনা করেন। পাশাপাশি তিনি সবাইকে নিরাপদ, আনন্দময় ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আযহা উদযাপনের আহ্বান জানান।