সকাল নারায়ণগঞ্জঃ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক শিরিন হাবিব।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগ, সহমর্মিতা, মানবতা ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। এই ঈদের মূল শিক্ষা সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে দিতে পারলেই একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব হবে।”
তিনি আরও বলেন, “সমাজে অপরাধ, অন্যায় ও সহিংসতা রোধে সবাইকে সচেতন হতে হবে। পাশাপাশি অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই রয়েছে প্রকৃত মানবতা।”
শিরিন হাবিব দেশ ও জাতির সুখ, শান্তি, সমৃদ্ধি এবং সকল মানুষের সুস্বাস্থ্য কামনা করেন। একইসঙ্গে তিনি সকলকে নিরাপদ, আনন্দময় ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আযহা উদযাপনের আহ্বান জানান।