সকাল নারায়ণগঞ্জঃ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশেষ করে নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, আত্মশুদ্ধি ও মানবিকতার এক মহান বার্তা বহন করে। কোরবানির মূল শিক্ষা হলো আত্মত্যাগ, সহমর্মিতা এবং মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করার মানসিকতা তৈরি করা।
তিনি আরও বলেন, ঈদ শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সমাজে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও পারস্পরিক ভালোবাসার সম্পর্ক আরও সুদৃঢ় করার একটি উপলক্ষ। ঈদের আনন্দ সকলের মাঝে ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই উৎসবের প্রকৃত সৌন্দর্য নিহিত।
মনিরুল ইসলাম সজল বলেন, “পবিত্র ঈদুল আজহার শিক্ষা আমাদের ব্যক্তি, সামাজিক ও জাতীয় জীবনে ইতিবাচক পরিবর্তন আনুক। সমাজে হিংসা-বিদ্বেষ ভুলে সবাই মিলে মানবিক মূল্যবোধসম্পন্ন একটি সুন্দর সমাজ গঠনে এগিয়ে আসতে হবে।”
বিশেষ করে নারায়ণগঞ্জবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, নারায়ণগঞ্জের মানুষের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় হোক। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ, উন্নত ও মানবিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সবশেষে তিনি দেশবাসীসহ নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে সবাইকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।