সকাল নারায়ণগঞ্জঃ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশেষ করে নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেলী আক্তার।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, আত্মশুদ্ধি ও মহানুভবতার এক অনন্য শিক্ষা নিয়ে আসে। কোরবানির মূল শিক্ষা হলো আল্লাহর সন্তুষ্টি অর্জনের পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করা এবং সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো।
তিনি আরও বলেন, বর্তমান সমাজে পারস্পরিক সহমর্মিতা, মানবিকতা ও সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি। ঈদুল আজহার শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা পালন করতে পারে।
সোহেলী আক্তার বলেন, “আমি প্রত্যাশা করি পবিত্র ঈদুল আজহার আনন্দ সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে। কোরবানির ত্যাগের শিক্ষা আমাদের হৃদয়ে ধারণ করে আমরা সবাই যেন একটি সুন্দর, মানবিক ও বৈষম্যহীন সমাজ গঠনে একসঙ্গে কাজ করি।”
বিশেষ করে নারায়ণগঞ্জবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, নারায়ণগঞ্জের মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ, সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় হোক। সমাজের সকল স্তরের মানুষ একে অপরের পাশে দাঁড়ালে একটি নিরাপদ ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা সম্ভব বলেও তিনি মত প্রকাশ করেন।
সবশেষে তিনি দেশবাসীসহ নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে সবাইকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।