শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

ঈদুল আজহায় দেশবাসী ও নারায়ণগঞ্জবাসীকে হাজী মোঃ জাহাঙ্গীর আলম প্রধানের শুভেচ্ছা

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ১২২ Time View

সকাল নারায়ণগঞ্জঃ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশেষ করে নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রগতি সংঘ কার্যালয়ের সাধারণ সম্পাদক হাজী মোঃ জাহাঙ্গীর আলম প্রধান।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব, যা ত্যাগ, আত্মশুদ্ধি ও মানবিকতার মহান শিক্ষা বহন করে। কোরবানির মাধ্যমে মানুষ আত্মত্যাগের চেতনা ধারণ করে এবং সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ পায়।

তিনি আরও বলেন, ঈদের আনন্দ তখনই পরিপূর্ণতা পায় যখন সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ একসঙ্গে আনন্দ ভাগাভাগি করতে পারে। ধনী-গরিবের ভেদাভেদ ভুলে পারস্পরিক সহযোগিতা ও ভালোবাসার মধ্য দিয়ে সমাজে সম্প্রীতি প্রতিষ্ঠা করা সম্ভব।

হাজী মোঃ জাহাঙ্গীর আলম প্রধান বলেন, “পবিত্র ঈদুল আজহা সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক। কোরবানির শিক্ষা আমাদের ব্যক্তি ও সামাজিক জীবনে প্রতিফলিত হোক এবং আমরা সবাই মানবিক মূল্যবোধ ধারণ করে একে অপরের পাশে দাঁড়াই।”

বিশেষ করে নারায়ণগঞ্জবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, নারায়ণগঞ্জের মানুষের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হোক। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর, মানবিক ও কল্যাণমুখী সমাজ গড়ে উঠবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সবশেষে তিনি দেশবাসীসহ নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে সবাইকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu