সকাল নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জবাসী ও বাংলাদেশের নাগরিকদের পবিত্র ঈদুল আজহা (কোরবানির ঈদ) এর আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা তানভীর সর্দার।
তিনি বলেন, ঈদুল আজহা ত্যাগ, আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা দেয়। এই পবিত্র দিনে সমাজের প্রতিটি মানুষ যেন সুখ-শান্তিতে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে—এটাই তিনি প্রত্যাশা করেন। পাশাপাশি তিনি সবাইকে আহ্বান জানান দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে, যাতে কেউই ঈদের দিনে অভুক্ত না থাকে।
তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে সবার উচিত পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও শান্তি বজায় রেখে একটি সুন্দর সমাজ গড়ে তোলা।
ঈদ মোবারক 🌙