সকাল নারায়ণগঞ্জঃ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল আলম মিথুন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আযহা ত্যাগ, আত্মত্যাগ ও মানবতার এক মহিমান্বিত শিক্ষা দেয়। এই ঈদের মূল শিক্ষা আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়নের মাধ্যমে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তুলতে হবে।”
তিনি আরও বলেন, “সবার অংশগ্রহণে ঈদের আনন্দ আরও পরিপূর্ণ হয়ে ওঠে। তাই সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়াই হোক আমাদের অঙ্গীকার।”
মাজহারুল আলম মিথুন দেশ ও জাতির সুখ, শান্তি, সমৃদ্ধি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করেন। পাশাপাশি তিনি সকলকে নিরাপদ, সুন্দর ও আনন্দঘন পরিবেশে পবিত্র ঈদুল আযহা উদযাপনের আহ্বান জানান।