সকাল নারায়ণগঞ্জঃ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ফতুল্লা থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও বিএনপি নেতা মোঃ সাগর সিদ্দিকী।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগ, সহানুভূতি ও মানবতার শিক্ষা দেয়। এই ঈদের মাধ্যমে সমাজে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হোক।”
তিনি আরও বলেন, “ঈদের আনন্দ তখনই পরিপূর্ণ হয়, যখন সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখেও হাসি ফোটে। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে মানুষের পাশে দাঁড়াতে হবে।”
মোঃ সাগর সিদ্দিকী দেশ ও জাতির শান্তি, অগ্রগতি এবং সকল মানুষের সুখ-সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ ও আনন্দময় পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান।