সকাল নারায়ণগঞ্জঃ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তারাব পৌর যুবদলের আহবায়ক ও বিএনপি নেতা মোঃ আফজাল কবির।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আযহা ত্যাগ, কোরবানি ও মানবতার এক অনন্য শিক্ষা দেয়। এই ঈদের মূল শিক্ষা আমাদের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করতে হবে।”
তিনি আরও বলেন, “ঈদের আনন্দ ধনী-গরিব সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই হোক আমাদের ঈদের অন্যতম অঙ্গীকার।”
মোঃ আফজাল কবির দেশবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন। পাশাপাশি তিনি সকলকে নিরাপদ ও আনন্দময় ঈদ উদযাপনের আহ্বান জানান এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া কামনা করেন।