সকাল নারায়ণগঞ্জঃ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ ১৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি এবং বিএনপি নেতা মোঃ দিদার খন্দকার।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগ, ভালোবাসা, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। এই ঈদ যেন সকলের জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি বয়ে আনে—এটাই আমার প্রত্যাশা।”
তিনি আরও বলেন, “দেশের বর্তমান পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় ঈদের শিক্ষাকে কাজে লাগাতে হবে। ধনী-গরিব সকল ভেদাভেদ ভুলে সবাই যেন ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।”
মোঃ দিদার খন্দকার নারায়ণগঞ্জবাসীর সুস্বাস্থ্য, নিরাপদ ঈদযাত্রা এবং সবার জীবনে সুখ-শান্তি কামনা করেন। পাশাপাশি তিনি দেশ ও জাতির কল্যাণে সকলের কাছে দোয়া কামনা করেন।