সকাল নারায়ণগঞ্জঃ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য ও বিএনপি নেতা আবুল বাশার বাদশা।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা ত্যাগ, আত্মত্যাগ ও মহান আল্লাহর প্রতি আনুগত্যের এক অনন্য শিক্ষা দেয়। এই ঈদ মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করে।
তিনি আরও বলেন, “আমি নারায়ণগঞ্জবাসীসহ দেশের সকল মানুষের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করছি। ঈদের আনন্দ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে ছড়িয়ে পড়ুক এবং সবাই মিলেমিশে আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করুন।”
আবুল বাশার বাদশা দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই ঈদের প্রকৃত শিক্ষা। সমাজে মানবিক মূল্যবোধ ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সবশেষে তিনি মহান আল্লাহর দরবারে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন এবং সবার জীবনে শান্তি, কল্যাণ ও সুখ বয়ে আনুক পবিত্র ঈদুল আযহা—এই প্রত্যাশা ব্যক্ত করেন।