সকাল নারায়ণগঞ্জঃ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা জিয়াউর রহমান জিয়া।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, ভালোবাসা ও মহান আল্লাহর প্রতি আনুগত্যের এক মহিমান্বিত বার্তা বহন করে। এই ঈদ ধনী-গরিব, সকল মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করে।
তিনি আরও বলেন, “আমি নারায়ণগঞ্জবাসীসহ দেশের সকল মানুষের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করছি। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক এবং সমাজে মানবিকতা, সহমর্মিতা ও ভালোবাসার পরিবেশ আরও শক্তিশালী হোক।”
জিয়াউর রহমান জিয়া দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের প্রকৃত আনন্দ ভাগাভাগি করতে হবে। একইসঙ্গে সবাইকে শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঈদ উদযাপনের অনুরোধ জানান তিনি।
সবশেষে তিনি মহান আল্লাহর দরবারে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন এবং সকলের ঈদ আনন্দময় ও নিরাপদ হোক বলে আশাবাদ ব্যক্ত করেন।