শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

ফুটবলের সঙ্গে বই পড়ার ব্যতিক্রমী আয়োজন ডনচেম্বারে জমে উঠেছে অনূর্ধ্ব-১৬ কিশোর ফুটবল লীগ ও পাঠযুদ্ধ

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১২৫ Time View

সকাল নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জের ডনচেম্বার প্রভাতি সংসদ মাঠে শুরু হয়েছে ব্যতিক্রমধর্মী আয়োজন “অনূর্ধ্ব-১৬ কিশোর ফুটবল লীগ ও পাঠযুদ্ধ”। গত ২২ মে রোজ শুক্রবার শুরু হওয়া এই আয়োজনে কিশোররা ফুটবল খেলার পাশাপাশি গল্পের বই পড়ার সুযোগ পাচ্ছে।

আয়োজক “টিম ক্রিয়েটিভ” জানায়, শিশু-কিশোর ও তরুণদের শারীরিক বিকাশের পাশাপাশি মানসিক বিকাশ ঘটানোই এই আয়োজনের মূল উদ্দেশ্য। খেলাধুলার মাধ্যমে শরীরচর্চা এবং বই পড়ার মাধ্যমে মননশীলতা ও সৃজনশীলতা বাড়াতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

আয়োজকদের মতে, বর্তমান সময়ে শিশু-কিশোরদের মোবাইল ও প্রযুক্তিনির্ভরতা থেকে বের করে মাঠমুখী ও বইমুখী করে তুলতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

লীগভিত্তিক এ ফুটবল টুর্নামেন্টের খেলাগুলো প্রতিদিন বিকালে ডনচেম্বার প্রভাতি সংসদ মাঠে অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী খেলায় “টিম আদর্শ ছেলে” ১-০ গোলে “টিম সংকল্প”-কে হারিয়ে শুভসূচনা করে।

এদিকে ২৪ মে অনুষ্ঠিত দিনের প্রথম ও লীগের দ্বিতীয় ম্যাচে “বাংলার বাঘ” ১-০ গোলে হারায় “আদর্শ ছেলে”-কে। একইদিনের দ্বিতীয় ও লীগের তৃতীয় ম্যাচে “আমার পণ” ১-০ গোলে “বীরপুরুষ”-কে পরাজিত করে লীগে নিজেদের যাত্রা শুরু করে।

প্রতিদিনের খেলাগুলো ঘিরে মাঠে কিশোর-তরুণ ও স্থানীয় দর্শকদের উপস্থিতি বাড়ছে। আনন্দঘন পরিবেশে খেলাধুলা ও বই পড়ার সমন্বয়ে গড়ে ওঠা এই আয়োজন ইতোমধ্যেই এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu