শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

কিশোরদের মাঠে ফেরাতে ডনচেম্বার প্রভাতি সংসদের ব্যতিক্রমী আয়োজন শুরু হলো অনূর্ধ্ব-১৬ ফুটবল লীগ ও বই পড়ার উদ্যোগ

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ১১৯ Time View

সকাল নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জের ডনচেম্বার প্রভাতি সংসদের আয়োজনে শুরু হয়েছে অনূর্ধ্ব-১৬ ফুটবল লীগ। কিশোর ও তরুণদের খেলাধুলার পাশাপাশি বই পড়ায় আগ্রহী করে তুলতে ব্যতিক্রমধর্মী এ আয়োজন ইতোমধ্যেই প্রশংসা কুড়িয়েছে স্থানীয়দের মাঝে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শুধু খেলাধুলা নয়, নতুন প্রজন্মকে সুস্থ সংস্কৃতি ও জ্ঞানচর্চার দিকে আগ্রহী করে তুলতেই খেলার পাশাপাশি বই পড়ার বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। এমন ব্যতিক্রমী উদ্যোগের পেছনে রয়েছেন সমাজসেবক আলমগীর হোসাইন আলম।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, বর্তমান সময়ে কিশোর-তরুণদের মাদক, অপরাধ ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমের বিকল্প নেই। মাঠমুখী ও বইমুখী প্রজন্ম গড়তে এ ধরনের আয়োজন সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, নারায়ণগঞ্জ জেলার অন্যতম ক্রীড়া সংগঠক মশিউর রহমান সোহেল, ডনচেম্বার প্রভাতি সংসদের অন্যতম সংগঠক আরিফুল হাসান ও কবির হোসাইনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজনে অংশ নেওয়া কিশোর-তরুণদের প্রাণবন্ত উপস্থিতি পুরো পরিবেশকে উৎসবমুখর করে তোলে। খেলা উপভোগ করতে আশপাশের এলাকাগুলো থেকেও বিপুল সংখ্যক দর্শক মাঠে উপস্থিত হন।

উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, এ ধরনের ইতিবাচক আয়োজন নারায়ণগঞ্জের প্রতিটি এলাকায় ছড়িয়ে পড়বে এবং নতুন প্রজন্মকে সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গড়তে অনুপ্রাণিত করবে।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu