সকাল নারায়ণগঞ্জঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ নারায়ণগঞ্জের সকল ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা ও সর্বস্তরের জনগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
ঈদ আমাদের জন্য বয়ে আনে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য বার্তা। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই পবিত্র দিন আমাদের মাঝে নতুন উদ্যম, সহমর্মিতা এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করে।
আমি আশা করি, ঈদের এই আনন্দ সবার জীবনে সুখ, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনবে। ব্যবসা-বাণিজ্যে নতুন গতি সঞ্চার হবে এবং আমরা সবাই মিলে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারবো।
আসুন, আমরা সবাই মিলে ঈদের শিক্ষা ধারণ করে সমাজে শান্তি, ন্যায় ও সহানুভূতির পরিবেশ গড়ে তুলি।
ঈদ মোবারক।
—
হানিফ সরদার
পরিচালক
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ