সকাল নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করায় সাখাওয়াত হোসেন খানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির প্রবীণ নেতা নুরুল ইসলাম সরদার এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক হানিফ সরদার।
সম্প্রতি এক সৌজন্য সাক্ষাতে তারা প্রশাসক সাখাওয়াত হোসেন খানের সঙ্গে সাক্ষাৎ করে তাকে অভিনন্দন জানান এবং তার নতুন দায়িত্ব পালনে সর্বাত্মক সাফল্য কামনা করেন। এ সময় তারা নারায়ণগঞ্জ নগরীর সার্বিক উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি এবং নগর ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
শুভেচ্ছা বিনিময়কালে নুরুল ইসলাম সরদার বলেন, নারায়ণগঞ্জ একটি গুরুত্বপূর্ণ শিল্পনগরী। এ নগরীর উন্নয়ন, পরিচ্ছন্নতা, যানজট নিরসন ও নাগরিক সেবার মান বৃদ্ধিতে প্রশাসকের কার্যকর উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, প্রশাসক সাখাওয়াত হোসেন খানের নেতৃত্বে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন আরও গতিশীল ও জনবান্ধব হয়ে উঠবে।
এ সময় চেম্বার পরিচালক হানিফ সরদারও নতুন প্রশাসকের প্রতি শুভকামনা জানিয়ে বলেন, ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং নগরীর সার্বিক উন্নয়নে ব্যবসায়ী সমাজ সবসময়ই ইতিবাচক ভূমিকা রাখতে প্রস্তুত রয়েছে। সিটি করপোরেশনের উন্নয়নমূলক কার্যক্রমে ব্যবসায়ী মহলও সহযোগিতা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন সাহিল সরদার, তানভীর সরদার, কাইফ সরদার ও ইয়াসিন সরদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। তারা সবাই নতুন প্রশাসকের সফলতা কামনা করেন এবং নারায়ণগঞ্জ নগরীর উন্নয়ন ও নাগরিক সেবার মান বৃদ্ধিতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ের এ আয়োজনটি ছিল অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় বলে উপস্থিতরা জানান। নতুন প্রশাসকের নেতৃত্বে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কার্যক্রম আরও বেগবান হবে বলেও আশা প্রকাশ করা হয়।