শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

ইসলামী আদব-আখলাক চর্চায় শিক্ষার্থীদের উৎসাহ নারায়ণগঞ্জে আফটার স্কুল মাকতাবে পুরস্কার বিতরণ

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১৫২ Time View

সকাল নারায়ণগঞ্জঃ

সর্বাধিক সালাম প্রদানকারী দুই শিক্ষার্থীকে পুরস্কার, ইসলামী আদব-আখলাক গড়ে তোলার আহ্বান

নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ইসলামী আদব-আখলাক ও শিষ্টাচার চর্চা জোরদার করতে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে After School Maktab নারায়ণগঞ্জ শাখা। সাপ্তাহিক আদব ও শিষ্টাচার ক্লাসে গত সপ্তাহে সর্বাধিক সালাম প্রদানকারী দুই শিক্ষার্থীকে উৎসাহমূলক পুরস্কার প্রদান করা হয়েছে।

সম্প্রতি আয়োজিত এ ক্লাসে শিক্ষার্থীদের ইসলামী আদব, শিষ্টাচার এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ আচরণের গুরুত্ব তুলে ধরা হয়। শিক্ষকরা বলেন, ইসলামী শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আদব-আখলাক। ছোটবেলা থেকেই যদি শিশুদের মাঝে সালাম দেওয়া, বড়দের সম্মান করা এবং ভদ্র আচরণ করার অভ্যাস গড়ে ওঠে, তবে তারা ভবিষ্যতে সুশিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে।

এ সময় শিক্ষার্থীদেরকে বেশি বেশি সালাম দেওয়া, শিক্ষক ও অভিভাবকদের সম্মান করা, সহপাঠীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করা এবং দৈনন্দিন জীবনে ইসলামী আদব অনুসরণ করার জন্য উৎসাহিত করা হয়। পাশাপাশি ভালো কাজের স্বীকৃতি হিসেবে সর্বাধিক সালাম প্রদানকারী দুই শিক্ষার্থীর হাতে বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকরা বলেন, শিক্ষার্থীদের মাঝে ভালো আচরণ ও নৈতিক শিক্ষার বিকাশ ঘটাতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। এতে করে শিক্ষার্থীরা একে অপরকে ভালো কাজে উৎসাহিত করে এবং নিজেদের আচরণ আরও সুন্দর করার জন্য অনুপ্রাণিত হয়।

আফটার স্কুল মাকতাবের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম ও পুরস্কার প্রদান অব্যাহত থাকবে, যাতে করে শিক্ষার্থীরা ইসলামী আদর্শ ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে সমাজে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।

শেষে সকল শিক্ষার্থীর জন্য দোয়া করা হয়—আল্লাহ তাআলা যেন তাদেরকে উত্তম আদব-আখলাকের অধিকারী করে তোলেন এবং দ্বীন ও নৈতিকতার আলোয় আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠার তাওফিক দান করেন। আমিন।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu