সকাল নারায়ণগঞ্জঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে নারায়ণগঞ্জের জাগদল সাবেক প্রচার সম্পাদক ও বর্তমানে নারায়ণগঞ্জ মহানগর জিয়া স্মৃতি সংসদের সহ-সভাপতি নিজাম শিকদারের উদ্যোগে ইফতার ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় নগরীর আমলাপাড়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের বিপরীত পাশে অবস্থিত শিকদার টাওয়ারের ছাদে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় ইফতার মাহফিলে নিজাম শিকদারের মরহুম মা-বাবার রুহের মাগফিরাত কামনা করা হয়। একইসঙ্গে এলাকাবাসীর সুখ-শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়া বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।
ইফতারের আগে অনুষ্ঠিত দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করা হয় এবং সকলের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
ইফতার মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে নিজাম শিকদার বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। এই বরকতময় মাসে মরহুম মা-বাবার রুহের মাগফিরাত কামনা এবং এলাকাবাসীর মঙ্গল কামনায় এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি উপস্থিত সকলের কাছে তার প্রয়াত মা-বাবার জন্য দোয়া কামনা করেন।
তিনি আরও বলেন, রমজানের এই পবিত্র মাস আমাদেরকে একে অপরের প্রতি সহমর্মিতা, ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে শেখায়। তাই সমাজে শান্তি, সম্প্রীতি ও ঐক্য বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হীরা সর্দার, ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বরকত উল্লাহ বরকত, ১৩ নম্বর ওয়ার্ড ছাত্রদল নেতা আশাদ শিকদার বাবু, শাহজাহান খোকনসহ আমলাপাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইফতার মাহফিলে উপস্থিত অতিথিরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পবিত্র রমজানের তাৎপর্য নিয়ে মতবিনিময় করেন। পরে সবার মাঝে ইফতার পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।