শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

রমজানে ১২ নং ওয়ার্ডে মানবতার আলো: ৮শ পরিবারের পাশে শওকত হাশেম শকু

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০০ Time View

সকাল নারায়ণগঞ্জঃ

পবিত্র মাহে রমজানের পবিত্রতা ও সংযমের বার্তাকে সামনে রেখে নারায়ণগঞ্জ শহরের ১২ নং ওয়ার্ডে মানবিক সহায়তার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা শওকত হাশেম শকু। নিম্নআয়ের ও অসচ্ছল পরিবারের মাঝে ইফতারের খাদ্য সামগ্রী বিতরণের মাধ্যমে তিনি আবারও প্রমাণ করলেন—জনপ্রতিনিধির পদ না থাকলেও মানুষের প্রতি দায়বদ্ধতা থেমে থাকে না।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর ১২ নং ওয়ার্ডজুড়ে উৎসবমুখর পরিবেশে প্রায় ৮শ পরিবারের সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। দুপুরের পর থেকেই সহায়তা নিতে আসা মানুষের দীর্ঘ সারি লক্ষ্য করা যায়। আয়োজনে স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতা পুরো কার্যক্রমকে আরও প্রাণবন্ত করে তোলে।

আয়োজকরা জানান, রমজানে যেন কোনো পরিবার ইফতারে কষ্ট না পায়—এই লক্ষ্য নিয়েই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিতরণকৃত প্রতিটি প্যাকেটে ছিল নিত্যপ্রয়োজনীয় খাদ্য উপকরণ, যা একটি পরিবারের কয়েকদিনের ইফতার প্রস্তুতিতে সহায়ক হবে।

বিতরণ শেষে শওকত হাশেম শকু বলেন,
“রমজান আমাদের সহমর্মিতা ও ভাগাভাগির শিক্ষা দেয়। আজ আমরা ৮শ পরিবারের মাঝে তেল, বুট, ডাল, আলু, পেঁয়াজ, বেসন ও চিনি বিতরণ করছি। এতে তাদের কষ্ট কিছুটা হলেও কমবে বলে বিশ্বাস করি। আমি এখন কাউন্সিলর না থাকলেও মানুষের পাশে থাকার দায়িত্ব থেকে সরে যাইনি। মানুষের ভালোবাসাই আমার শক্তি।”

তিনি আরও বলেন,
“২০০৪ সাল থেকে আমি নিয়মিত রমজানে অসচ্ছল পরিবারের জন্য কাজ করে যাচ্ছি। শুধু ইফতার সামগ্রী নয়, রমজানের মাঝামাঝি সময় গরুর মাংস এবং ঈদ উপলক্ষে উন্নত খাবার বিতরণ করি। এটি আমার ব্যক্তিগত দায়িত্ব ও নৈতিক অঙ্গীকার। আমাদের নেতা তারেক রহমান দেশের দায়িত্ব নিয়েছেন—তার সফলতা কামনা করি। আমাদের নেত্রী কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, তার রুহের মাগফিরাত কামনা করছি। আমার মায়ের জন্যও সকলের কাছে দোয়া চাই। নবনির্বাচিত এমপি আবুল কালাম ভাইয়ের সফলতা কামনা করি, যেন তিনি এলাকার উন্নয়নে কাজ করতে পারেন।”

খাদ্য সামগ্রীর তালিকায় ছিল—তেল ১ লিটার, ছোলা বুট ১ কেজি, চিনি ১ কেজি, মসুর ডাল ১ কেজি, আলু ৫ কেজি, পেঁয়াজ ২ কেজি এবং বেসন ৫০০ গ্রাম। সহায়তা পাওয়া অনেক পরিবার আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, রমজানের সময়ে এই সহযোগিতা তাদের জন্য বড় স্বস্তি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা, মহানগর কৃষক দলের সভাপতি এনামুল খন্দকার শিপনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

রমজানের শুরুতেই এমন বৃহৎ পরিসরের সহায়তা কার্যক্রম এলাকাবাসীর মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। স্থানীয়রা আশা প্রকাশ করেন, এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সমাজের বিত্তবানরা এতে উদ্বুদ্ধ হবেন।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu