শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

বিজয়ের আনন্দে আমলাপাড়ায় মিলাদ মাহফিল, আবুল কালামের জন্য সর্বস্তরের দোয়া

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২৪ Time View

সকাল নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জ-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম-এর বিজয় উপলক্ষে এক বৃহৎ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আমলাপাড়া মাদ্রাসা সংলগ্ন মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এ মাহফিলে স্থানীয় বাসিন্দা, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এলাকা পরিণত হয় এক আবেগঘন মিলনমেলায়।

জাতীয় সংসদ নির্বাচন শেষে নারায়ণগঞ্জ-৫ আসনে বিপুল ভোটে বিজয় অর্জন করায় কৃতজ্ঞতা প্রকাশ এবং তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল নেতৃত্ব কামনায় এ আয়োজন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন ১৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হীরা সরদার। আয়োজন আমলাপাড়া বাইলেন পঞ্চায়েত কমিটির সভাপতি নুর ইসলাম সরদার এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হানিফ সরদার।

মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন স্থানীয় ইমাম ও ধর্মীয় নেতৃবৃন্দ। তারা দেশ ও জাতির শান্তি, উন্নয়ন, রাজনৈতিক স্থিতিশীলতা এবং জনগণের কল্যাণ কামনা করে দোয়া করেন। একই সঙ্গে নবনির্বাচিত সংসদ সদস্যের মাধ্যমে এলাকার অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তা জোরদারের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দুলাল হোসেন, নারায়ণগঞ্জ জাগো দলের সাবেক প্রচার সম্পাদক ও বর্তমান নারায়ণগঞ্জ মহানগর জিয়া স্মৃতি সংসদের সহ-সভাপতি নিজাম সিকদার, ১২নং ওয়ার্ড কৃষক দলের শ্রম বিষয়ক সম্পাদক মাহবুব হোসেন, কৃষক দলের সহ-সভাপতি সেলিমসহ তানভীর সরদার, ইয়াসিন সরদার, কাইফ সরদার, আশাদ সিকদার বাবু, সায়েম সরদার, এশান সরদার এবং এলাকার তরুণ সমাজের প্রতিনিধিরা।

এছাড়াও অপূর্ব, অরূপ, জাহিদ, নান্টু ঘটক, পিজন, হৃদয়, নিশি, বাবু, অপু, শিমুল, তানভীর, লাপ্পিসহ আমলাপাড়ার সর্বস্তরের এলাকাবাসী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মাহফিল শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।

স্থানীয় নেতৃবৃন্দ বলেন, জনগণের বিপুল সমর্থনে অর্জিত এই বিজয় শুধু একজন প্রার্থীর নয়—এটি এলাকার মানুষের প্রত্যাশা ও আস্থার প্রতিফলন। তারা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত সংসদ সদস্য এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও নাগরিক সুবিধা সম্প্রসারণে অগ্রণী ভূমিকা পালন করবেন। অনুষ্ঠানে বক্তারা ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu