শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

আমলাপাড়ায় ধানের শীষের গণজোয়ার, নুরুল ইসলাম সরদার ও হানিফ সরদারের নেতৃত্বে ঐতিহাসিক বিজয়

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯৯ Time View

সকাল নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ডের আমলাপাড়া কেন্দ্র থেকে নিরঙ্কুশ সমর্থন ও বিপুল ভোটে ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামকে বিজয়ের পথে আরও এক ধাপ এগিয়ে নিলেন আমলাপাড়াবাসী ও বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে নতুন ইতিহাস গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম আমলাপাড়া গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ব্যাপক ভোটে এগিয়ে যান। কেন্দ্রটিতে সকাল থেকেই ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। দীর্ঘদিন ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত সাধারণ মানুষ এদিন ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন।

এই কেন্দ্রে বিজয় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আমলাপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা নুরুল ইসলাম সরদার, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও মহানগর বিএনপি নেতা মোঃ হানিফ সরদারসহ আমলাপাড়া এলাকার সর্বস্তরের জনগণ। তারা দিনভর কেন্দ্র এলাকায় অবস্থান করে ভোটারদের সহযোগিতা করেন এবং শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা রাখেন।

এ সময় পুরো কেন্দ্র পরিদর্শনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের ধানের শীষের নির্বাচনী কাণ্ডারি অ্যাডভোকেট আবুল কালাম নিজে। তিনি ভোটারদের সঙ্গে কথা বলেন, ভোটগ্রহণের সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। তিনি বলেন,
“আজকের এই ভোট প্রমাণ করে দিয়েছে জনগণ ধানের শীষের পক্ষেই রয়েছে। ভয়ভীতি নয়, জনগণ এবার ভোটের মাধ্যমে তাদের অধিকার ফিরিয়ে নিতে চায়।”

কেন্দ্রে আরও উপস্থিত ছিলেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হীরা সরদার, মোহাম্মদ ভিকি সরদার, তানভীর সরদার, সাহিল সরদার, কাইফ সরদার, ইয়াসিন সরদার, ১৩ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. দুলাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. সোহেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।

এ সময় নেতৃবৃন্দ বলেন,
“এই নির্বাচন শুধু একজন প্রার্থীকে জেতানোর নির্বাচন নয়, এটি ভোটাধিকার, গণতন্ত্র ও মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে আনার সংগ্রাম। আমলাপাড়ার মানুষ আজ প্রমাণ করেছে—তারা অন্যায়ের সঙ্গে আপস করে না।”

স্থানীয় ভোটাররা জানান, অ্যাডভোকেট আবুল কালাম দীর্ঘদিন ধরে এলাকায় মানুষের সুখ-দুঃখে পাশে ছিলেন। তাই তারা স্বতঃস্ফূর্তভাবেই ধানের শীষ প্রতীকে ভোট দিয়েছেন। তাদের প্রত্যাশা—জনগণের ভোটে নির্বাচিত হয়ে তিনি নারায়ণগঞ্জ-৫ আসনের উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবেন।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu