শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

তাক লাগানো বহর নিয়ে গণসংযোগে যোগ দিলেন অহিদুল ইসলাম ছক্কু

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭২ Time View

সকাল নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামের পক্ষে ১১ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল গণসংযোগ ও বর্ণাঢ্য মিছিল। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং এলাকাবাসীর আস্থার প্রতীক হিসেবে পরিচিত মোঃ অহিদুল ইসলাম (ছক্কু)-এর উদ্যোগে এই গণসংযোগ অনুষ্ঠিত হয়। তাক লাগানো বহর, স্লোগান আর উচ্ছ্বাসে পুরো এলাকা পরিণত হয় নির্বাচনী উৎসবে।

বিকেল থেকেই ১১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা থেকে দলে দলে নেতাকর্মী ও সমর্থকরা জড়ো হতে থাকেন। পরে সাবেক কাউন্সিলর অহিদুল ইসলাম ছক্কুর নেতৃত্বে একটি বিশাল মিছিল বের হয়, যা ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গণসংযোগে অংশ নেয়। মিছিলে ধানের শীষ প্রতীকের ব্যানার, ফেস্টুন ও পতাকায় ছেয়ে যায় পুরো এলাকা। ঢোল-বাদ্য, স্লোগান আর আনন্দঘন পরিবেশে নেতাকর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

গণসংযোগ চলাকালে সাবেক কাউন্সিলর ছক্কু নিজেও নেতাকর্মীদের সঙ্গে তাল মিলিয়ে নাচে-গানে অংশ নেন। এতে উপস্থিত সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়। ধানের শীষ প্রতীকের প্রতি নিজের ভালোবাসা ও অঙ্গীকারের প্রকাশ হিসেবে তিনি নেতাকর্মীদের নিয়ে গণমিছিলে সক্রিয় অংশগ্রহণ করেন। তার সঙ্গে হাজারো সমর্থক স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা।

স্থানীয়রা জানান, ১১ নম্বর ওয়ার্ডে এমন বড় আকারের গণসংযোগ সাম্প্রতিক সময়ে খুব কমই দেখা গেছে। এলাকার তরুণ, শ্রমজীবী মানুষ, ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেন। এতে নির্বাচনী মাঠে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

নেতাকর্মীরা বলেন, সাবেক কাউন্সিলর অহিদুল ইসলাম ছক্কুর জনপ্রিয়তা ও সাংগঠনিক শক্তির কারণেই এত বড় জমায়েত সম্ভব হয়েছে। তার ডাকে সাড়া দিয়ে সাধারণ মানুষ গণসংযোগে অংশ নিয়ে ধানের শীষ প্রতীকের প্রতি তাদের সমর্থন প্রকাশ করেছেন। তারা আশাবাদ ব্যক্ত করেন, এই ঐক্য ও অংশগ্রহণ নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।

গণসংযোগ শেষে নেতাকর্মীরা আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং ভোটের দিন পর্যন্ত মাঠে সক্রিয় থাকার ঘোষণা দেন। স্থানীয়দের মতে, ১১ নম্বর ওয়ার্ডে এই শক্তি প্রদর্শন নারায়ণগঞ্জ-৫ আসনের নির্বাচনী সমীকরণে বড় বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu