শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

নির্বাচনী মাঠে হকারদের শক্ত অবস্থান: মহানগর শ্রমিক দলের নেতৃত্বে ধানের শীষের জোরালো প্রচারণা

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৪ Time View

সকাল নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জ মহানগর হকার্স শ্রমিক দলের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ, পথসভা ও নির্বাচনী লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নারায়ণগঞ্জ মডার্ন হাসপাতাল এলাকা থেকে এ কর্মসূচির সূচনা হয়। পরে শহরের প্রধান প্রধান হকার জোন, ফুটপাত ও ব্যস্ত বাণিজ্যিক এলাকাগুলোতে গণসংযোগ চালানো হয়।

গণসংযোগকালে নেতাকর্মীরা হকারদের দোকানে দোকানে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন। এ সময় নির্বাচনী লিফলেট বিতরণ করা হয় এবং হকারদের বিভিন্ন সমস্যা, দাবি-দাওয়া ও প্রত্যাশার কথা শোনা হয়। পুরো কর্মসূচিজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে এবং হকারদের ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

অনেক হকার বলেন, দীর্ঘদিন ধরে তারা উচ্ছেদ আতঙ্ক, হয়রানি ও অনিশ্চয়তার মধ্যে ব্যবসা পরিচালনা করছেন। তারা এমন জনপ্রতিনিধি চান, যিনি হকারদের পুনর্বাসন, নিরাপত্তা ও স্থায়ী সমাধানের উদ্যোগ নেবেন। এ সময় হকাররা শ্রমিকবান্ধব নেতৃত্বের প্রতি সমর্থন জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর হকার্স শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আবু আল বালাল খান বিল্লাল, সাধারণ সম্পাদক মোহাম্মদ মুসা মিয়া, সহ-সভাপতি মোহাম্মদ ওসমান গণি, সহ-সভাপতি মোহাম্মদ ইকবাল দেওয়ান, ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইসলাম, দপ্তর সম্পাদক মোহাম্মদ সাকিব নাজমুসসহ জুয়েল, আক্তার, সোপন, সাকিব, রাব্বি, সাদেক, জীবন, সাগর, মনির, ইব্রাহিম, পুতুল এবং মহানগর হকার্স শ্রমিক দলের অন্যান্য নেতাকর্মীরা।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দিতে গিয়ে সভাপতি মোহাম্মদ আবু আল বালাল খান বিল্লাল বলেন,
“হকাররা এই শহরের অর্থনীতির চালিকাশক্তি। অথচ তাদের জীবন-জীবিকা সবসময় অনিশ্চয়তার মধ্যে থাকে। আমরা হকারদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ। ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই হকারদের ন্যায্য দাবি প্রতিষ্ঠা সম্ভব।”

সাধারণ সম্পাদক মোহাম্মদ মুসা মিয়া বলেন,
“হকারদের পুনর্বাসন ছাড়া নগর ব্যবস্থাপনা টেকসই হতে পারে না। আমরা চাই আলোচনার মাধ্যমে স্থায়ী সমাধান। ধানের শীষ শ্রমজীবী মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক।”

নেতৃবৃন্দ আরও বলেন, নির্বাচনের আগ পর্যন্ত মহানগরের প্রতিটি ওয়ার্ডে ধারাবাহিক গণসংযোগ, উঠান বৈঠক ও লিফলেট বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে। হকারদের অধিকার রক্ষায় সংগঠন ভবিষ্যতেও মাঠে থাকবে বলেও তারা অঙ্গীকার ব্যক্ত করেন।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu