শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

শোষণমুক্ত সমাজ গড়ার লড়াইয়ে মাঠে বিপ্লবনারায়ণগঞ্জ-৫ এ মই মার্কার পক্ষে গণসংযোগে ব্যাপক সাড়া

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৯ Time View

সকাল নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জ-৫ আসনে বাসদ মনোনীত প্রার্থী আবু নাঈম খান বিপ্লব বলেছেন, শ্রমজীবী ও সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্যই তিনি নির্বাচনে অংশ নিয়েছেন। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, নির্বাচিত হলে রেশন ব্যবস্থা চালু, আবাসন, চিকিৎসা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংসদে জোরালো ভূমিকা রাখবেন। তিনি বলেন, “আমরা এমন একটি রাষ্ট্র চাই যেখানে মানুষের মৌলিক অধিকার ভিক্ষা নয়, আইনি নিশ্চয়তা পাবে।”

শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল ৩টায় বন্দর ১৯নং ওয়ার্ড, কলাগাছিয়া ইউনিয়ন ও মুছাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভা ও ব্যাপক গণসংযোগে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। গণসংযোগকালে তিনি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং বাসদের রাজনৈতিক কর্মসূচি তুলে ধরেন।

আবু নাঈম খান বিপ্লব বলেন, বর্তমান শোষণমূলক ব্যবস্থায় কালো টাকা, পেশিশক্তি, প্রশাসনিক প্রভাব এবং সাম্প্রদায়িকতা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনই গণতান্ত্রিক সমাজ নির্মাণের ভিত্তি হতে পারে। তিনি বলেন, সমাজের সব স্তরে জবাবদিহিতা প্রতিষ্ঠা জনগণের দীর্ঘদিনের দাবি, আর সেই দাবিকে সামনে নিয়েই বাসদ নির্বাচনী লড়াইয়ে নেমেছে।

তিনি আরও বলেন, “আমরা হারি বা জিতি—জনগণের অধিকার আদায়ের আন্দোলন থেকে পিছিয়ে যাব না। সংসদে যেতে পারলে প্রথম কাজ হবে শ্রমজীবী সাধারণ মানুষ যেন তাদের ন্যায্য অধিকার পায়, সে জন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন করা।” এ সময় তিনি জনগণকে মই মার্কার প্রতি আস্থা রাখার আহ্বান জানান।

গণসংযোগে উপস্থিত ছিলেন বাসদ জেলা বর্ধিত ফোরামের সদস্য ও ৫ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব প্রদীপ সরকার, ১২নং ওয়ার্ড বাসদ নেতা সেলিম আলদ্বীন, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সুলতানা আক্তার, বন্দরের বাসদ নেতা মুন্নি সরদার, মোক্তার হোসেন, দপ্তর সম্পাদক রুহুল আমীন সোহাগ, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের নেতা সুইটি বেগম, হাসিনা বেগম, ছাত্র ফ্রন্টের জেলা আহ্বায়ক সাইফুল ইসলাম, তানজিলা আক্তারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

গণসংযোগ চলাকালে সাধারণ মানুষের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। স্থানীয় বাসিন্দারা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং প্রার্থীর বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। নেতাকর্মীদের স্লোগানে পুরো এলাকা মুখর হয়ে ওঠে এবং নির্বাচনী আমেজ স্পষ্ট হয়ে ওঠে।

গণসংযোগ শেষে নেতৃবৃন্দ জানান, আগামী দিনগুলোতে আরও বিস্তৃতভাবে মানুষের দ্বারে দ্বারে গিয়ে বাসদের কর্মসূচি তুলে ধরা হবে। তারা বলেন, এই নির্বাচন কেবল ক্ষমতার নয়, ন্যায়ভিত্তিক সমাজ গড়ার সংগ্রাম।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu