শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

কোটিপতিদের সংসদের বিরুদ্ধে সাধারণ মানুষের লড়াই — নারায়ণগঞ্জ-৪ এ সেলিম মাহমুদের গণসংযোগে নতুন সাড়া

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯৪ Time View

সকাল নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জ-৪ আসনে বাসদ মনোনীত প্রার্থী সেলিম মাহমুদ বলেছেন, কোটিপতিরা সংসদকে ব্যবহার করে বারবার সাধারণ মানুষের অধিকার কেড়ে নিয়েছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে শ্রমজীবী মানুষ, নিম্নআয়ের মানুষ এবং তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রকৃত প্রতিনিধি ছাড়া সংসদ কখনোই মানুষের কল্যাণ নিশ্চিত করতে পারে না।

শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল ৪টায় এনায়েতনগর ইউনিয়ন ও কাশিপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও পথসভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। গণসংযোগকালে স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের সমস্যা-অভিযোগ শোনেন এবং বাসদের কর্মসূচি তুলে ধরেন।

সেলিম মাহমুদ বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সাধারণ মানুষের কথা বলার কেউ নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, শ্রমিকদের অনিশ্চিত জীবন এবং শিক্ষা-স্বাস্থ্যের বেহাল অবস্থার কথা তুলে ধরে তিনি বলেন, “আমরা এমন একটি রাষ্ট্র চাই যেখানে সংসদ হবে জনগণের, কোটিপতিদের ব্যক্তিগত ব্যবসার জায়গা নয়।” তিনি প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে শ্রমজীবী মানুষের অধিকার, ন্যায্য মজুরি এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার আন্দোলন সংসদের ভেতর ও বাইরে জোরদার করবেন।

গণসংযোগে অংশ নিয়ে স্থানীয় বাসিন্দারা বিভিন্ন নাগরিক সমস্যার কথা তুলে ধরেন। রাস্তা-ঘাটের দুরবস্থা, পানি নিষ্কাশন সমস্যা, কর্মসংস্থানের সংকটসহ নানান বিষয়ে তারা ক্ষোভ প্রকাশ করেন। সেলিম মাহমুদ এসব সমস্যা সমাধানে গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান এবং বলেন, জনগণের শক্তিই পরিবর্তনের একমাত্র পথ।

এসময় উপস্থিত ছিলেন ৪ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এমএ মিল্টন, সদস্যসচিব নাসিম হাসান, বাসদ নেতা জামাল হোসেন, ফতুল্লার নেতা মোহাম্মদ কামাল হোসেন, কামাল পারভেজ মিঠুসহ স্থানীয় নেতৃবৃন্দ। নেতাকর্মীদের স্লোগানে পুরো এলাকা মুখর হয়ে ওঠে এবং সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।

গণসংযোগ শেষে নেতৃবৃন্দ আগামী দিনগুলোতে আরও বিস্তৃতভাবে মানুষের দ্বারে দ্বারে যাওয়ার ঘোষণা দেন। তারা বলেন, এই নির্বাচন শুধু প্রার্থী বদলের নয়, রাজনীতির চরিত্র বদলের লড়াই।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu