শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

জনঅধিকার ফিরিয়ে আনার অঙ্গীকার, নারায়ণগঞ্জ-৪ এ সেলিম মাহমুদের প্রচারণা জোরদার

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৮ Time View

সকাল নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জ-৪ আসনে বাসদ মনোনীত প্রার্থী সেলিম মাহমুদ এনায়েতনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভা ও গণসংযোগ করেছেন। এ সময় তিনি কোটিপতি রাজনীতির সমালোচনা করে বলেন, সংসদকে ব্যবহার করে জনগণের অধিকার কেড়ে নেওয়া হয়েছে এবং শিক্ষা-চিকিৎসাসহ মৌলিক অধিকারকে টাকার কাছে জিম্মি করা হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল ৪টায় এনায়েতনগর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের শীষমহল, ডালিপাড়া বাজার ও মাওলা বাজার এলাকায় পথসভা ও গণসংযোগ করেন তিনি। কর্মসূচিকে ঘিরে স্থানীয় জনগণের অংশগ্রহণে নির্বাচনী পরিবেশ প্রাণবন্ত হয়ে ওঠে।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এম এ মিল্টন, ফতুল্লার নেতা মোহাম্মদ কামাল হোসেন, কামাল পারভেজ মিঠু, শ্রমিক নেতা সাইদুর রহমান, ছাত্র ফ্রন্ট নেতা আহাম্মেদ রবিন স্বপ্ন, ইফতি আহাম্মেদ জিহাদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

পথসভায় সেলিম মাহমুদ বলেন, “কোটিপতিরা সংসদকে ব্যবহার করে জনগণের অধিকার কেড়ে নিয়েছে, ব্যবসায়ী সিন্ডিকেটকে শক্তিশালী করেছে এবং শিক্ষা-চিকিৎসার অধিকারকে টাকার কাছে জিম্মি করেছে। মানুষের মৌলিক অধিকারকে পণ্যে পরিণত করা হয়েছে। গত ৫৪ বছরে এমন একটি রাষ্ট্রব্যবস্থা তৈরি হয়েছে যেখানে টাকা না থাকলে মানুষের কোনো অধিকার থাকে না।”

তিনি আরও বলেন, “প্রতিটি নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো নানা প্রতিশ্রুতি দেয়, কিন্তু নির্বাচনের পর সেগুলো ভঙ্গ করে। ফলে বারবার প্রতারিত হয় সাধারণ মানুষ। নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া—এটি যেন অবাধ ও সুষ্ঠু হয়, তা নিশ্চিত করা নির্বাচন কমিশনের দায়িত্ব।”

নির্বাচনী আচরণবিধি প্রসঙ্গে তিনি বলেন, “ইতোমধ্যে দেখা যাচ্ছে অনেকেই আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালাচ্ছে। কিন্তু প্রশাসনের নীরব ভূমিকা জনগণের কাছে প্রত্যাশিত নয়। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।”

পথসভা শেষে তিনি স্থানীয় মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোটারদের কাছে বাসদের নির্বাচনী কর্মসূচি তুলে ধরেন।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu