শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জ-৫ এ নির্বাচনী আমেজ তুঙ্গে: শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে আবুল কালামের বিশাল ক্যাম্প উদ্বোধন

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭০ Time View

সকাল নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জ জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে নারায়ণগঞ্জ-৫ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং নারায়ণগঞ্জবাসীর আস্থার প্রতীক অ্যাডভোকেট আবুল কালামের নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে এবং পুরো এলাকায় নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়ে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের ডনচেম্বার মোড়ে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক হানিফ সরদার।

অনুষ্ঠানে বক্তারা বলেন, অ্যাডভোকেট আবুল কালাম দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের সাধারণ মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে কাজ করে যাচ্ছেন। তিনি সব সময় মানুষের পাশে থেকেছেন, তাই জনগণের কাছে তিনি আস্থার প্রতীক হয়ে উঠেছেন। আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদ নারায়ণগঞ্জ মহানগরের সিনিয়র সহ-সভাপতি খান মোহাম্মদ বাবু, সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন বলুক, সভাপতি নিজাম শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মার্টিন, সহ-সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম ফয়সাল, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেমিল মিয়া, সহ-সভাপতি সাকিব আহমেদ, সহ-সাধারণ সম্পাদক রেজাউর খান লিপনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নূর আলম। এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ আসাদ উল্লাহ গালিবসহ স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক সমর্থক।

উদ্বোধন শেষে নেতৃবৃন্দ ক্যাম্প প্রাঙ্গণে উপস্থিত সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং নির্বাচনী প্রচারণাকে বেগবান করতে বিভিন্ন দিকনির্দেশনা দেন। নেতাকর্মীরা এ সময় ধানের শীষের পক্ষে স্লোগান দেন এবং বিজয়ের প্রত্যয় ব্যক্ত করেন।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu