শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জ-৪ এ গণসংযোগে সেলিম মাহমুদ: ‘টাকার কাছে জিম্মি শিক্ষা-চিকিৎসা, বদল দরকার রাজনীতিতে’

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০৩ Time View

সকাল নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জ-৪ আসনে বাসদ মনোনীত সংসদ সদস্য প্রার্থী সেলিম মাহমুদ আজ বুধবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল ৪টায় এনায়েতনগর ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে ব্যাপক পথসভা ও গণসংযোগ কর্মসূচি পালন করেছেন। এ সময় তিনি শীষমহল, ডালিপাড়া বাজার ও মাওলা বাজার এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন, কুশল বিনিময় করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাসদের পক্ষে সমর্থন কামনা করেন।

গণসংযোগ ঘিরে স্থানীয় এলাকাগুলোতে নির্বাচনী আমেজ তৈরি হয়। পথসভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে এলাকার সমস্যা, অবকাঠামোগত সংকট, শিক্ষা ও চিকিৎসা সেবার সীমাবদ্ধতা এবং কর্মসংস্থানের বিষয় তুলে ধরেন। প্রার্থী সেলিম মাহমুদ মনোযোগ দিয়ে জনগণের বক্তব্য শোনেন এবং এসব সমস্যা সমাধানে গণমুখী রাজনীতির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন ৪ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এম এ মিল্টন, ফতুল্লার নেতা মোহাম্মদ কামাল হোসেন, কামাল পারভেজ মিঠু, শ্রমিক নেতা সাইদুর রহমান, ছাত্র ফ্রন্ট নেতা আহাম্মেদ রবিন স্বপ্ন, ইফতি আহাম্মেদ জিহাদসহ স্থানীয় নেতাকর্মীরা।

পথসভায় বক্তব্য দিতে গিয়ে সেলিম মাহমুদ বলেন, দেশের কোটিপতি শ্রেণি সংসদকে ব্যবহার করে জনগণের অধিকার কেড়ে নিয়েছে এবং ব্যবসায়ী সিন্ডিকেটকে শক্তিশালী করেছে। ফলে শিক্ষা ও চিকিৎসার মতো মৌলিক অধিকার আজ টাকার কাছে জিম্মি হয়ে পড়েছে, মানুষের অধিকার পণ্যে পরিণত হয়েছে। তিনি বলেন, গত ৫৪ বছরে এমন একটি ব্যবস্থা গড়ে তোলা হয়েছে যেখানে অর্থ না থাকলে মানুষের ন্যূনতম অধিকারও নিশ্চিত হয় না।

তিনি আরও অভিযোগ করেন, প্রতিটি নির্বাচন সামনে এলেই বড় বড় রাজনৈতিক দল নানা প্রতিশ্রুতি দেয়, কিন্তু নির্বাচনের পর সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে জনগণকে হতাশ করে। এতে মানুষের মধ্যে রাজনীতির প্রতি আস্থার সংকট তৈরি হয়েছে। সেলিম মাহমুদ বলেন, নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, যা গোটা দেশের মানুষের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। তাই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ রাখা নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব।

তিনি বলেন, ইতোমধ্যে বিভিন্ন জায়গায় আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালানোর অভিযোগ দেখা যাচ্ছে, কিন্তু প্রশাসনের ভূমিকা অনেক ক্ষেত্রে নীরব। এটি জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

শেষে তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত থাকবে এবং জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে একটি গণতান্ত্রিক পরিবেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি ভোটারদের সচেতনভাবে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান এবং গণমুখী রাজনীতির পক্ষে সমর্থন চান।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu