শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জ শহরে বাসদ প্রার্থী বিপ্লবের গণসংযোগ, শ্রমজীবী মানুষের সংসদ গড়ার আহ্বান

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭২ Time View

সকাল নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জ-৫ আসনে বাসদ মনোনীত সংসদ প্রার্থী আবু নাঈম খান বিপ্লব আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল ৪টায় নারায়ণগঞ্জ শহরে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেন। গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক কমরেড রাজেকুজ্জামান রতন।

কর্মসূচি ২ নং রেল গেইট থেকে শুরু হয়ে চাষাড়া, মেট্রোহল, কালীরবাজার, ফলপট্টি বাসস্ট্যান্ড হয়ে পুনরায় ২ নং রেল গেইটে এসে শেষ হয়। এসময় বাসদের নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে গণসংযোগটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

গণসংযোগে আরও উপস্থিত ছিলেন বাসদ নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য এম এ মিল্টন, জেলা বর্ধিত ফোরামের সদস্য ও ৫ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব প্রদীপ সরকার, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাধারণ সম্পাদক সুলতানা আক্তার, বাসদ ১৫ নং ওয়ার্ডের নেতা তাজুল ইসলাম, ১৮ নং ওয়ার্ডের নেতা খলিলুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

পথসভায় বক্তব্য রাখতে গিয়ে কমরেড রাজেকুজ্জামান রতন বলেন, দেশের ২৬ শতাংশ মানুষ এখনও দারিদ্রসীমার নিচে বসবাস করছে, অথচ অভ্যুত্থান-পরবর্তী সময়ে কোটিপতির সংখ্যা বেড়েছে ১০ হাজার ৩৩৭ জন। তিনি অভিযোগ করেন, মানুষ এখনো পুষ্টিকর খাদ্য, শিক্ষা ও চিকিৎসার অধিকার থেকে বঞ্চিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে শ্রমজীবী মানুষের কথা বলার একটি সংসদ গড়ে তোলার আহ্বান জানান তিনি। তিনি বলেন, সংসদ যেন কোটিপতিদের ক্লাব না হয়ে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের প্রতিষ্ঠান হয়—সেই লক্ষ্যে বাসদ সংগ্রাম করছে।

প্রার্থী আবু নাঈম খান বিপ্লব বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে জনগণের দীর্ঘ লড়াইয়ে তিনি একজন সহযোদ্ধা। তিনি বলেন, কালো টাকা, পেশিশক্তি, প্রশাসনিক প্রভাব ও সাম্প্রদায়িকতার বাইরে একটি গ্রহণযোগ্য নির্বাচনই গণতান্ত্রিক সমাজ গঠনে ভূমিকা রাখতে পারে। তিনি অভিযোগ করেন, শিল্পসমৃদ্ধ নারায়ণগঞ্জ শহরে এখনো মানসম্মত শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থা গড়ে ওঠেনি, ফলে মানুষের মৌলিক অধিকার পণ্য হয়ে গেছে।

তিনি আরও বলেন, “আমরা হারি বা জিতি, জনগণের অধিকার আদায়ের লড়াই চালিয়ে যাবো।” এসময় তিনি আসন্ন নির্বাচনে মই প্রতীকে ভোট দিয়ে বাসদের প্রতি আস্থা রাখার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu