শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জ ক্লাব লি. পরিচালনা পর্ষদ ফের সভাপতি নির্বাচিত হলেন মোহাম্মদ সোলায়মান

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ২৮২ Time View

সকাল নারায়ণগঞ্জঃ

ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের পরিচালনা পর্ষদ নির্বাচন ২০২৬–এ সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সোলায়মান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বদিউজ্জামান বদুকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে তিনি বিজয় লাভ করেন।

শনিবার (২০ ডিসেম্বর) রাতে ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এর আগে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে নারায়ণগঞ্জ ক্লাব প্রাঙ্গণে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্বে থাকা আনিসুল ইসলাম সানি ভোট গণনা শেষে বিজয়ী ১১ জনের নাম ঘোষণা করেন।

ফলাফল অনুযায়ী, সভাপতি পদে মোহাম্মদ সোলায়মান পেয়েছেন ১ হাজার ১৯৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বদিউজ্জামান বদু পেয়েছেন ৩৪৪ ভোট। উল্লেখ্য, মোহাম্মদ সোলায়মান এর আগের নির্বাচনেও নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এদিকে, সিনিয়র সহসভাপতি পদে মাহাবুবুর রহমান মারুফ ৯০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মো. মাহফুজুর রহমান খান মাহফুজ পেয়েছেন ৬৪২ ভোট।
সহসভাপতি পদে ইঞ্জিনিয়ার আমিনুজ্জামান মৃধা ৯৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সায়দুল্লাহ হৃদয় পেয়েছেন ৫৯০ ভোট।

পরিচালক পদে মোট ৮ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। তারা হলেন—
মো. জাহিদ হোসেন (১,৪১৭ ভোট),
হারুণ অর রশিদ (১,৩৫৫ ভোট),
মো. আলতাফ হোসেন (১,৩৩৯ ভোট),
উজ্জ্বল হোসেন (১,৩১৭ ভোট),
অ্যাডভোকেট শেখ মো. গোলাম মোর্শেদ গালিব (১,২৬২ ভোট),
খান আবদুল কাদির মাহবুব (বাবু) (১,২৩৮ ভোট),
কাজী আবদুস সাওয়ার (১,২২৮ ভোট)
এবং অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা দীপক (৯৯৭ ভোট)।

এছাড়া পরিচালক পদে অজিত কুমার সাহা পেয়েছেন ৯৬১ ভোট এবং দিলারা মাসুদ ময়না পেয়েছেন ৯৫০ ভোট।

নির্বাচন শেষে বিজয়ী প্রার্থীরা ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নারায়ণগঞ্জ ক্লাবকে আরও আধুনিক, গতিশীল ও সদস্যবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের অঙ্গীকার ব্যক্ত করেন। ভোটার ও ক্লাব সদস্যরাও আশা প্রকাশ করেন, নবনির্বাচিত পরিচালনা পর্ষদের নেতৃত্বে ঐতিহ্যবাহী এই ক্লাবের কার্যক্রম আরও বেগবান হবে।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu