সকাল নারায়ণগঞ্জঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা–সদর) নির্বাচনি পরিচালনা কমিটির উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
৯ ডিসেম্বর, মঙ্গলবার বিকেলে জেলার ঐতিহ্যবাহী চাষাড়া শহীদ মিনার প্রাঙ্গণে এ জনসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ-৪ আসনের নির্বাচনি পরিচালনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ সফিকুল ইসলাম।
তিনি বলেন, জনগণের ভোটের অধিকার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলন বাংলাদেশ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনীতির ধারাবাহিকতা বজায় রেখে কাজ করে যাচ্ছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ–এর সিনিয়র নায়েবে আমীর, সায়্যিদে চরমোনাই মুফতি সাইয়্যেদ মুহাম্মদ ফয়জুল করিম।
তিনি তাঁর বক্তব্যে বলেন,
“দেশে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে ইসলামী আদর্শের ভিত্তিতে সুশাসন প্রতিষ্ঠার বিকল্প নেই।”
তিনি আরও উল্লেখ করেন, জনগণ পরিবর্তন চায়, আর সে পরিবর্তনের নেতৃত্ব দিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রস্তুত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান।
তিনি বলেন,
“বর্তমান প্রেক্ষাপটে জনগণের কাছে সৎ, যোগ্য ও ইসলামী মূল্যবোধসম্পন্ন নেতৃত্ব তুলে ধরা অত্যন্ত জরুরি।”
সংবাদটিতে বিশেষ মেহমান হিসেবে আরও উপস্থিত ছিলেন—
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল, ইসলামপ্রিয় জনসাধারণ ও কর্মীরা।
সভা শেষে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনের বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরা হয়।