শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

ধর্ম সুরক্ষা আইন করুন, যার তার হাতে বিচার চলবে না

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ২৩২ Time View

সকাল নারায়ণগঞ্জঃ

ধর্ম অবমাননা ও শিল্পীদের উপর হামলা বন্ধের দাবিতে গান-কবিতা-কথায় প্রতিবাদ শীর্ষক সাউন্ডবাংলা-পল্টনাড্ডা ২১৫ তে অতিথিবৃন্দ বলেছেন- ধর্ম সুরক্ষা আইন করুন, যার তার হাতে বিচার চলবে না। আমরা ধর্ম অবমাননাও চাই না, কেউ অপরাধ করলে তার বিচার পুলিশ-প্রশাসন ব্যতিত তৃতীয় কোনো বিশেষ গোষ্ঠির হাতেও চাই না।

আমরা চাই- সকল ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে যে যার মত শিল্প-সাহিত্য-সংস্কৃতি চর্চা করবে। জাতীয় সাংস্কৃতিকধারার ব্যবস্থাপনায় বিজয় মিলনায়তনে অনুষ্ঠিত আয়োজনে আড্ডাজন ছিলেন প্রভাষক-কবি রিপন শান। গান-কবিতা-ছড়াসহ বিভিন্ন পরিবেশনায় অংশ নেন কথাশিল্পী শান্তা ফারজানা, সাংবাদিক ও লেখক আরিফ রহমান, ছড়াকার মোহাম্মদ শামীম মিয়া, কবি বিমলেন্দু বিশ^াস প্রমুখ। আয়োজনে সাউন্ডবাংলা-পল্টনাড্ডা-২০১৪ তম আসরের বিজয়ী লেখকদের হাতে উপস্থিত অতিথিবৃন্দকে সাথে নিয়ে নগদ টাকা ও বই উপহার হিসেবে তুলে দেন দৈনিক পূর্বাভাস-এর ভারপ্রাপ্ত সম্পাদক কলামিস্ট মোমিন মেহেদী।

এসময় উপস্থিত সাহিত্যিক-কবি-শিল্পীবৃন্দ বলেন, কোনো ধর্মানুভূতিতে আঘাত যেন না আসে, সেই বিষয়টিকে মনে রেখে অনতিবিলম্বে ‘ধর্ম সুরক্ষা আইন’ করুন এবং বাংলাদেশকে ভাতৃত্ববন্ধনে আবদ্ধ রাখতে উদ্যেগ গ্রহণ করুন।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu