শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

এই রায়ে শুধু দেশ বিরোধী ও তাদের সমর্থকরা খুশি  : মোমিন মেহেদী

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১৫৯ Time View

সকাল নারায়ণগঞ্জঃ

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, এই রায়ে শুধু দেশ বিরোধী ও তাদের সমর্থকরা খুশি হলেও বাংলাদেশের সাধারণ মানুষ নির্বিকার থাকবে।

কারণ গত ১৬ মাসে স্বাধীনতা বিরোধীদের দখলে আইন-বিচার-পুলিশ-প্রশাসনসহ সবকিছু চলে যেতে দেখেছে তারা। কিন্তু তারা দ্রব্যমূল্য কমতে দেখেনি, দুর্নীতি থামতে দেখেনি, বিদেশী ঋণের বোঝা কমার কোনো সুবাদ পায়নি বরং ২১ ট্রিলিয়ন ডলারের ঋণের বোঝা কাঁধে চাপতে দেখেছে।

১৭ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায়ের প্রতিক্রিয়ায় নতুনধারা বাংলাদেশ এনডিবি’র চেয়ারম্যান মোমিন মেহেদী এক বিজ্ঞপ্তিতে উপরোক্ত কথা বলেন। বিবৃতিতে প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা ও যুগ্ম মহাসচিব ওয়াজেদ রানা আরো বলেন, এই রায়ের মাধ্যমে প্রমাণিত হলো যে, জাতি হিসেবে বরাবরের মতই আমরা অবহেলিত থেকে যাবো।

আর যারা ক্ষমতায় আসবে তারা বিচারপতি, আসামী পক্ষের আইনজীবী বা রাষ্ট্রপক্ষের আইনজীবী সবাই তাদের দখলে রাখবে। বাংলাদেশের মানুষের কথা ভাবার সময় অতিতেও ক্ষমতাসীনদের ছিলো না; আগামীতেও থাকবে না। বরং দ্রব্যমূল্য বাড়বে, দুর্নীতি বাড়বে, মাদক- বেকারত্ব-দারিদ্রের পাশাপাশি সন্ত্রাস-ধর্সণ-খুন-দখল-চাঁদাবাজীর জালে আবদ্ধই থাকবে বাংলাদেশ আর বাংলাদেশের মানুষ। জনগণের রক্ত চুষে একের পর এক ক্ষমতাসীনরা ক্ষমতাকে কুক্ষিগত করে আরাম-আয়েশী জীবন-যাপন করবে।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu