শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

আমিনউদ্দিন বাহিনীর অপকর্মের প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২০
  • ২১৭ Time View
আমিনউদ্দিন বাহিনীর অপকর্মের প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন (ছবি সকাল নারায়ানগঞ্জ)
আমিনউদ্দিন বাহিনীর অপকর্মের প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন (ছবি সকাল নারায়ানগঞ্জ)

সকাল নারায়ণগঞ্জঃ

সন্ত্রাসী ভূমিদস্যু আমিনউদ্দিন বাহিনীর অপকর্মের প্রতিবাদ ও ন্যায় বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে  সাদিপুর ইউনিয়নস্থ আ.রফিকের পরিবার।

বৃহস্পতিবার(২৭ ফেব্রুয়ারী) সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী আ: রফিকের পরিবার। এসময় উপস্থিত ছিলেন, ভুক্তভোগী আ: রফিক তার ছেলে আব্দুল্লাহ, হোসাইন দেওয়ান এবং মতিউর রহমান। 

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আ: রফিক জানান, পূর্ব শত্রুতার জের ধরে,  তার নিকট আমার মেয়ের ভূয়া কাবিন না করার কারণে এবং বিভিন্ন লোকের জায়গা জমি জোর করে দখল করার সময় আমার ছেলেদের ডাকে। সেই ডাকে সারা না দেওয়ার কারণে আমাদের ভয়ভীতি এবং হুমকি প্রদর্শন করতে থাকে। গত ১১ ফেব্রুয়ারী দুপুরে পূর্ব  পরিকল্পিতভাবে আমিনউদ্দিন বাহিনী দেশিয় অস্ত্র-সস্ত্র নিয়ে কাজীপাড়া বেরিবাধ সংলগ্ন আমার ছেলে ইসমাইলের দোকানে এসে তাকে কুপিয়ে রক্তাক্ত যখম করে এবং আমার ছেলে সাইফুল ইসলামকে তার পল্ট্রি  খামারে প্রবেশ করে তাকেও কুপিয়ে রক্তাক্ত জখমসহ হাত ও পায়ের রগ কেটে দেয়।

তার আরেক ভাই হাফিজউদ্দিন আমার ছেলে আব্দুল্লাহকে রক্তাক্ত জখম করে। এঘটনায়  সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করি(মামলা নং-২১)।  বর্তমানে আমারে ছেলে সাইফুল বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতালে(পিজি) মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। 

তিনি আরো বলেন, মামলা করায় আমিনগং আমার পরিবারকে হত্যার হুমকি দিচ্ছে। তাই আমি ও আমার পরিবার সবাই আতঙ্কে আছি। আমিনউদ্দিন নিজেকে সাত খুনের আসামী নূর হোসেনের ভাগিনা পরিচয় দিয়ে এলাকায় নানা ধরনের অপকর্ম করে আসছে। তার বিরুদ্ধে কেউ কিছু বলতে পারে না। আমরা এই নৃশংস  কর্মকান্ডের ন্যায় বিচার দাবী করছি।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu