শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

অস্ট্রেলিয়ায় চার দলীয় সিরিজে অংশ নেবে বাংলাদেশ

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ২১৫ Time View

সকাল নারায়ণগঞ্জ :

অস্ট্রেলিয়ার মাটিতে চার দলীয় সিরিজে খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। ২০২৫ সালের টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ছাড়াও এশিয়ার আরও দুটি দলের অংশ নেওয়ার কথা রয়েছে।

জানা গেছে, এবারের টপ এন্ড সিরিজে নেপাল জাতীয় দল, পাকিস্তান শাহীন্স ও বাংলাদেশ ‘এ’ দলের অংশগ্রহণ ইতোমধ্যে নিশ্চিত হয়েছে। তবে চার দলে প্রতিযোগিতায় চতুর্থ দলের নাম এখনো ঘোষণা করা হয়নি।

১৪ আগস্ট টুর্নামেন্টের উদ্বোধনী দিনে পাকিস্তান শাহীন্সের মুখোমুখি হওয়ার কথা রয়েছে বাংলাদেশ ‘এ’ দলের।

গত বছরও অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টপ এন্ড সিরিজ অংশ নিয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। সেবারের ফাইনালে অ্যাডিলেইড স্ট্রাইকার্স একাডেমির কাছে হেরে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।

এবারের টপ এন্ড সিরিজ নিয়ে নর্দার্ন টেরিটরি ক্রিকেটের সিইও গ্যাভিন ডোভি বলেন, ‘পিসিবি ও বিসিবিকে আবার ডারউইনে স্বাগত জানাতে পেরে আমরা গর্বিত। এই টুর্নামেন্ট শুধুই খেলাধুলার নয়, বরং নর্দার্ন টেরিটরিকে ভ্রমণ, বসবাস, কাজ কিংবা পড়াশোনার জন্য জনপ্রিয় করে তোলার একটি উদ্যোগও বটে। পাকিস্তান ও বাংলাদেশ—বিশ্বের অন্যতম জনবহুল দেশ—এবং নেপালের অংশগ্রহণে এই আসর আন্তর্জাতিক পর্যায়ে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।’

বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘ডারউইনে ফিরে আসতে পারায় আমরা আনন্দিত। অস্ট্রেলিয়ার কন্ডিশনে খেলা উদীয়মান খেলোয়াড়দের জন্য দুর্দান্ত অভিজ্ঞতা। ১৪ আগস্টের উদ্বোধনী ম্যাচটিকে আমরা বিশেষভাবে দেখছি, যেখানে আমাদের তরুণ প্রতিভার ঝলক দেখানোর সুযোগ থাকবে।’

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu