শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

হেরেও ভারতের ওপরে বাংলাদেশ

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ২৫১ Time View

সকাল নারায়ণগঞ্জ :

রাকিব হোসেন প্রথমার্ধে পাওয়া একাধিক সুযোগ নষ্ট না করলে কী হতো?

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ফয়সাল আহমেদ ফাহিমকে বক্সে ফাউল করা হলেও কেন পেনাল্টির বাঁশি বাজানো হলো না?

ম্যাচের শেষ মুহূর্তে তারিক কাজীর হেড সিঙ্গাপুরের গোলকিপার ঠেকিয়ে না দিলে কী হতো?

এখন আর এসব প্রশ্ন করে লাভ নেই। যে ম্যাচ নিয়ে এত উন্মাদনা, বাংলাদেশ সেই ম্যাচ হেরে গেছে ২-১ ব্যবধানে।

তবে সিঙ্গাপুরের কাছে হারের পরও ভারতের ওপরেই আছে বাংলাদেশ। ভারতের দিনটাও যে আজ ভালো যায়নি। তারা হংকংয়ের কাছে হেরেছে ১–০ গোলে।

এ হারে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ‘সি’ গ্রুপের তলানিতে নেমে গেছে সুনীল ছেত্রী-সন্দেশ ঝিংগানদের দল। হামজা চৌধুরী-শমিত সোম-তপু বর্মণদের দল আছে তিন নম্বরে।

ঢাকার জাতীয় স্টেডিয়ামে আজ বাংলাদেশকে হারিয়ে গ্রুপের শীর্ষে উঠে এসেছে সিঙ্গাপুর। এই ম্যাচের এক ঘণ্টা আগে শুরু হয়েছিল হংকং-ভারত ম্যাচ। নিজেদের নতুন মাঠ কাই তাক স্পোর্টস পার্কে অভিষেক ম্যাচটি জিতে সমর্থকদের আনন্দে ভাসিয়েছে হংকং। তাদের অবস্থান এখন পয়েন্ট তালিকার দুইয়ে।

ভারতের কপাল পুড়েছে একদম শেষ মুহূর্তে। এক সময় মনে হচ্ছিল নিশ্চিত ড্রয়ের পথে এগোচ্ছে ম্যাচ।

কিন্তু যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ভারতের গোলকিপার বিশাল কৈথ নিজেদের বক্সে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ফাউল করে বসলে পেনাল্টি পায় হংকং। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে সফল স্পট কিকে ভারতের হৃদয় ভাঙেন ব্রাজিলে জন্ম নেওয়া হংকংয়ের স্ট্রাইকার স্তেফান পেরেইরা।

একটি করে ড্র ও হারে বাংলাদেশ ও ভারতের পয়েন্ট এখন সমান ১ করে। দুই দলের গোল পার্থক্যও সমান; -১। কিন্তু বাংলাদেশ বেশি গোল করায় পয়েন্ট তালিকার তিনে ও ভারত কম গোল করায় চারে আছে।

এদিকে, একটি করে জয় ও ড্রয়ে সিঙ্গাপুর ও হংকংয়ের পয়েন্ট এখন সমান ৪ করে। এই দুই দলের গোল পার্থক্যও সমান; ‍+১। কিন্তু সিঙ্গাপুর বেশি গোল করায় শীর্ষে এবং হংকং কম গোল করায় দুইয়ে আছে।

বাংলাদেশের পরের ম্যাচ অক্টোবরে। পাঁচ দিনের ব্যবধানে দুইবার হংকংয়ের মুখোমুখি হবেন হামজা-শমিতরা। প্রথম ম্যাচ নিজেদের মাঠে, পরেরটি হংকংয়ে।

২০২৭ সালে সৌদি আরবে অনুষ্ঠেয় এএফসি এশিয়ান কাপে খেলতে হলে ‘সি’ গ্রুপের শীর্ষে থাকতে হবে বাংলাদেশকে।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu