শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

ক্রীড়া পরিষদ চাইলেই বিসিবি সভাপতি হবেন আমিনুল

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ২০৪ Time View

সকাল নারায়ণগঞ্জঃ অনলাইন ডেস্ক :

আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছর প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে ফারুক আহমেদকে মনোনয়ন দেয় জাতীয় ক্রীড়া পরিষদ।

ক্রীড়া পরিষদের মনোনয়নে বিসিবির পরিচালক হয়ে পরিচালকদের সর্বাধিক ভোটে বিসিবি সভাপতি নির্বাচিত হন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ।

কিন্তু বিসিবি সভাপতি হিসেবে তার এক বছর পূর্ণ না হতেই আজ প্রজ্ঞাপন জারি করে ফারুক আহমেদের পরিচালক পদ প্রত্যাহার করে নেয় জাতীয় ক্রীড়া পরিষদ। 

ক্রীড়া পরিষদ ফারুক আহমেদের পরিচালক পদ প্রত্যাহার করে নেওয়ায় ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে থাকার যোগ্যতা হারালেন ফারুক আহমেদ। তার মানে এখন বিসিবি সভাপতি পদ শূন্য। 

এই শূন্য পদে বসতে পারেন জাতীয় দলের সাবেক আরেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। তিনি যদিও ক্রিকেট বোর্ডের পরিচালক নন।

কিন্তু ফারুক আহমেদের মতো জাতীয় ক্রীড়া পরিষদ যদি আমিনুল ইসলাম বুলবুলকে ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে মনোনয়ন দেয়; আর বোর্ডের পরিচালকরা যদি বুলবুলকে ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত করেন, তাহলে দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানের ক্রিকেট বোর্ডের সভাপতি হতে আর কোনো বাধা রইল না।

পরিচালকদের এমন অনাস্থার কারণেই ফারুক আহমেদের পরিচালক পদ বাতিল করে জাতীয় ক্রীড়া পরিষদ।

উল্লেখ্য, গত বছরের আগস্টে ছাত্র আন্দোলনের তোপের মুখে পড়ে দেশ থেকে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর সরকারের বিভিন্ন মহলে পরিবর্তন হয়। তারই ধারাবাহিকতায় পরিবর্তন হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও। 

আওয়ামী লীগ সরকারের পতনের পর জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদকে ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে মনোনয়ন দেয় জাতীয় ক্রীড়া পরিষদ।

জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় বিসিবির পরিচালক হয়ে পরিচালকদের ভোটে প্রথমবারের মতো ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হন ফারুক আহমেদ। কিন্তু বছর না ঘুরতেই তার পরিচালক পদ প্রত্যাহার করে নিল ক্রীড়া পরিষদ। আর তাই তিনি বিসিবির সভাপতি হিসেবে থাকার যোগ্যতা হারালেন।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu