শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

মে দিবসে শ্রমজীবী ও সাধারণ মানুষের মাঝে খোরশেদের শীতল পানি বিতরণ ও হাতপাখা বিতরণ 

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট শুক্রবার, ২ মে, ২০২৫
  • ২৫৬ Time View

সকাল নারায়ণগঞ্জ :

মে দিবসে শ্রমজীবী ও সাধারণ মানুষের সহায়তায় বিশুদ্ধ শীতল পানি বিতরণ কার্যক্রম শুরু করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদ্য সাবেক সভাপতি ও মহানগর বিএনপি কর্মী মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

বৃহস্পতিবার (১ মে) সকাল ১১টায় নারায়ণগঞ্জ নগরীর প্রাণকেন্দ্র শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

শ্রমিক দিবস উপলক্ষে র‌্যালিতে অংশ নেওয়া সহস্রাধিক মানুষের মধ্যে তিনি বিশুদ্ধ পানির পাশাপাশি হাতপাখা বিতরণ করেন।

খোরশেদ জানান, ‘গত বছরের মত এবারও দিনে নগরীর বিভিন্ন স্থানে ২টি গাড়ির মাধ্যমে আমরা বিশুদ্ধ শীতল পানি বিতরণ করবো। পাশাপাশি পর্যায়ক্রমে শসা, ক্যাপ ও হাতপাখাও বিতরণ করা হবে।’

তিনি আরও বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জনগণের পাশে, বিশেষ করে দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবেই আমাদের এই উদ্যোগ। এছাড়াও আমাদের টেলিমেডিসিন সেবাও চালু রয়েছে। যতদিন তাপদাহ থাকবে, ততদিন এই সেবামূলক কার্যক্রম চালিয়ে যাব ইনশাআল্লাহ।’

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu