শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সর্বশেষ
শহরে যানজট নিরসনে বিকেএমইএ ও এনসিসিআই-এর ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের যাত্রাসুরূ যুদ্ধ স্মৃতিসৌধ থেকে গিয়ংবকগুং প্রাসাদ: সিউলে ৪৩ দেশের তরুণদের শান্তির বার্তা ও রূপরেখা ফতুল্লায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ আসামিকে ধরতে গিয়ে ওসি মাহবুব আহত, এলাকায় চরম উত্তেজনা ২ নং রেলগেটে আলমাস পয়েন্ট ও বিনোদন সুপার মার্কেটের ফুটপাত দখলের অভিযোগ বিএনপি নেতা জিয়ার বিরুদ্ধে দেওভোগে ১৭২ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেফতার ‘নিজ এলাকা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ মাসদাইর-গলাচিপায় সামাজিক শক্তি নারায়ণগঞ্জের ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে নতুন গাড়ি হস্তান্তর, মৎস্য পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ শ্রীনগর ও সিরাজদিখান থানার আইন-শৃঙ্খলা রক্ষায় এমপি আব্দুল্লাহর ৬টি পিকআপ উপহার টিপুর ডেঙ্গু আক্রান্তে অভ্যর্থনায় অনুপস্থিতি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহানগর বিএনপির নিস্তেজ উপস্থিতিতে ক্ষোভ ফতুল্লায় ৬১টি পাসপোর্ট, এনআইডি ও সিআরবি/ডিএসবি’র জাল সিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

ভলিবলে চ্যাম্পিয়ন হওয়ায় না:গঞ্জ কলেজের মেয়েদের ফুলেল শুভেচ্ছা জানালেন ডিসি

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ২৬৩ Time View

সকাল নারায়ণগঞ্জ :

জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ কলেজের মেয়েরা জাতীয় পর্যায়ে ভলিবলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এ উপলক্ষে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা চ্যাম্পিয়ন দলকে ফুলেল শুভেচ্ছা জানান এবং মিষ্টিমুখ করান।

এর আগে শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে সাভারের বিকেএসপিতে অনুষ্ঠিত চূড়ান্ত খেলায়, তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজকে সরাসরি ২-০ সেটে পরাজিত করে নারায়ণগঞ্জ কলেজের মেয়েরা বিজয়ের মুকুট ছিনিয়ে আনে।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এই সাফল্যকে পুরো নারায়ণগঞ্জবাসীর জন্য গর্বের বিষয় বলে উল্লেখ করেন। তিনি পড়াশোনার পাশাপাশি খেলাধুলার গুরুত্বের ওপর বিশেষভাবে আলোকপাত করেন এবং শিক্ষার্থীদের নিয়মিতভাবে খেলাধুলা চালিয়ে যাওয়ার আহ্বান জানান। এছাড়া, যেকোন প্রয়োজনে জেলা প্রশাসন তাদের পাশে থাকবে বলে আশ্বাস প্রদান করেন।

চ্যাম্পিয়ন টিমকে নেপালে পাঠানোর প্রস্তাব উত্থাপিত হলে, জেলা প্রশাসক মহোদয় এতে সম্মতি জানান এবং সম্ভাব্য সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

আরও সংবাদ

প্রকাশক ও সম্পাদক: ছায়ানুর তালুকদার মুঠোফোন: ০১৭৪৯৬৯৯৮০০, ০১৫৫৭৭৬২৫৫৪ মেইল: [email protected]

১৪৪/২ বি.বি রোড, নারায়ণগঞ্জ, ক্লাবের পশ্চিম পার্শ্বে সুরেশ প্লাজা, ২য় তলা নারায়ণগঞ্জ।

© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
Lulu